চরচা প্রতিবেদক

রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা বাজারের একটি সোনার দোকানে ৭০ ভরি স্বর্ণ, ৬০০ ভরি রুপা চুরি ও নগদ চার লাখ টাকা চুরির অভিযোগ উঠেছে। গতকাল রোববার দিবাগত রাত ৩টা ২১ মিনিটের দিকে দোকানের শাটার ও গেট ভেঙে এই চুরির ঘটনা ঘটে বলে সিসিটিভি বিশ্লেষণ করে জানা গেছে।
নিউ রানা জুয়েলার্স নামে ওই দোকানের মালিক মাসুদ রানা গতকাল রোববার রাত ১১টার দিকে দোকান বন্ধ করে বাসায় যাওয়ার কথা জানিয়ে সংবাদিকদের বলেন, “আজ সকাল দশটায় দোকান খোলার সময় দেখি দোকানের কেচি গেট ও শাটারের তালা ভাঙা। পরে ভেতরে ঢুকে সিন্দুকসহ সব ভাঙচুর অবস্থায় দেখা যায়। সিন্দুকে এবং বাইরে শো কেসে সব স্বর্ণ ও রুপা ছিল।”
এসব গয়নার মধ্যে ৫০ ভরি তার নিজের ও বন্ধকি ২০ ভরি স্বর্ণ রাখা ছিল বলে জানিয়েছেন মাসুদ রানা। তিনি বলেন, “এ ছাড়া ৬০০ ভরি রুপা এবং স্বর্ণ কেনার রশিদও চুরি করে নিয়ে গেছে তারা।”
৭০ ভরি স্বর্ণের আনুমানিক মূল্য ১ কোটি ৫৪ লাখ ও ৬০০ ভরি রুপার মূল্য ২১ লাখ ৬০ হাজার টাকা বলে জানিয়েছেন এই ব্যবসায়ী। নগদ চার লাখ টাকাও চুরি গেছে বলে দাবি করেছেন তিনি।
দোকানের সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভোর ৩টা ২১ মিনিটের দিকে একদল চোর চক্রের সদস্যরা গ্লাস ভেঙে ভেতরে ঢুকে এবং সিন্দুকসহ বেরিয়ে যায়। তারা বেশ কিছুক্ষণ ভেতরে অপেক্ষা করে, এরপর একটি পিকআপে করে সিন্দুকসহ স্বর্ণ ও রুপা নিয়ে যায়।
তেজগাঁও বিভাগের উপ পুলিশ কমিশনার ইবনে মিজান বলেন, “চুরির বিষয়টি জানতে পেরেছি। ইতোমধ্যে ঘটনাস্থলে গিয়ে আমাদের পুলিশের একাধিক টিম কার্যক্রম শুরু করেছে।”

প্রজ্ঞাপন অনুযায়ী, চট্টগ্রাম সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের পরিচালক (উপসচিব) মোহাম্মদ মিনহাজুর রহমানকে সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব সোহানা নাসরিনকে কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।

অস্ট্রেলিয়ার সাম্প্রতিক রাজনীতিতে সবচেয়ে বিভাজনমূলক ঘটনাগুলোর একটি হলো সাবেক যুদ্ধনায়ক বেন রবার্টস-স্মিথকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক। একসময় যিনি দেশের সর্বোচ্চ সামরিক সম্মান ‘ভিক্টোরিয়া ক্রস’প্রাপ্ত বীর হিসেবে জাতীয় গৌরবের প্রতীক ছিলেন, এখন তিনি যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত।