Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

লোডশেডিং নিয়ে ‘পাবলিক অসন্তুষ্ট’, রিপোর্ট না করার অনুরোধ সিলেট পিডিবি কর্মকর্তার

সিলেট প্রতিনিধি

সিলেট প্রতিনিধি

প্রকাশ : ২৯ জুন ২০২৬, ২২: ৩৭
লোডশেডিং নিয়ে ‘পাবলিক অসন্তুষ্ট’, রিপোর্ট না করার অনুরোধ সিলেট পিডিবি কর্মকর্তার

“আমি বরং আপনাদের অনুরোধ করব আপাতত এগুলো নিয়ে রিপোর্ট না করার জন্য। এমনিতেই পাবলিক আমাদের প্রতি নেতিবাচক মানসিকতা পোষণ করে।" কথাটি সিলেট জেলা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ জেড এস আনোয়ারুজ্জামানের। সিলেটের বিদ্যুৎ পরিস্থিতি এতটাই বাজে রূপ নিয়েছে যে, এ অনেকটা অসহায়ের মতোই তিনি এ অনুরোধ করেন।

Advertisement
Advertisement
Advertisement

বেশ কয়েকদিন ধরে লাগাতার লোডশেডিংয়ে বিপর্যস্ত সিলেটবাসী। চাহিদার তুলনায় বিদ্যুতের উৎপাদন ঘাটতিতে প্রায়ই লোডশেডিং হচ্ছে। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে সিলেট নগরবাসী ও আশপাশের গ্রাম পর্যায়েও। পরিস্থিতি এতটাই ক্ষোভ তৈরি করছে যে, সিলেট পিডিবির কর্মকর্তা এ নিয়ে এমনকি প্রতিবেদন না করারও অনুরোধ জানান।

আজ সোমবার পর্যন্ত বেশ কয়েকজন দিনে ও রাতে এই দুর্ভোগে জনজীবন বিপর্যস্ত ছিল বলে অভিযোগ প্রকাশ করেছেন। ঘন ঘন লোডশেডিংয়ের প্রভাব পড়েছে বাসা-বাড়ি, অফিস-আদালত ও ব্যবসাপ্রতিষ্ঠানে। লোডশেডিংয়ের সঙ্গে গরমেও অতিষ্ঠ জনজীবন।

ভুক্তভোগীরা জানায়, গত সাপ্তাহ থেকেই লাগাতার লোডশেডিংশুরু হয়েছে। বিভিন্ন এলাকায় রাতভর বিদ্যুৎ থাকছে না। বৃহস্পতিবার সকাল থেকে লোডশেডিং আরও প্রকট আকার ধারণ করেছে।

Advertisement
Advertisement
Advertisement

সিলেট অঞ্চলের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মোহাম্মদ ইমাম হোসেন জানান, আজ সোমবার বিকেল ৩টায় চাহিদা ছিল ২৩৬ মেগাওয়াট। কিন্তু সরবরাহ ছিল ১৭০ মেগাওয়াট। ফলে লোডশেডিং ছিল ৬৬ মেগাওয়াট। তবে এটি অন্যদিনের তুলনায় কম।

সিলেট জেলা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ জেড এস আনোয়ারুজ্জামান বলেন, “সিলেটে বিদ্যুতের চাহিদা অনুপাতে আমরা (সরবরাহ) দিতে পারছি না। এই কয়কদিনে সরবরাহ কম থাকায় লোডশেডিং হচ্ছে। তবে সরবরাহ না পেলে আমাদের করার কিছু থাকে না।"

চাহিদা ও সরবরাহের আনুপাতিক পরিমাণ জানতে চাইলে এ জেড এস আনোয়ারুজ্জামান বলেন, “গণমাধ্যমে এ বিষয় জানানোর আমার কোনো এখতিয়ার নেই। আমি বরং আপনাদের অনুরোধ করব আপাতত এগুলো নিয়ে রিপোর্ট না করার জন্য। এমনিতেই পাবলিক আমাদের প্রতি নেতিবাচক মানসিকতা পোষণ করে।"

বিদ্যুৎ সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পিডিবি ও পল্লী বিদ্যুৎ–দুই প্রতিষ্ঠানের গড়ে অনুমানিক ৩০ শতাংশ বিদ্যুৎ ঘাটতি রয়েছে। এ ঘাটতির ফলে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে।

এদিকে হঠাৎ করে অতিমাত্রায় লোডশেডিং নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্যবসায়ীরাও। তাদের অভিযোগ, সন্ধ্যা ৭-৮টার মধ্যে দোকান বন্ধ রাখার নির্দেশনার কারণে ব্যবসা আগেই সীমিত হয়ে গেছে। তার ওপর দিনভর বিদ্যুৎ না থাকায় জনজীবন যেমন বিপর্যস্ত, তেমনি ব্যবসা-বাণিজ্যেও পড়েছে নেতিবাচক প্রভাব। এতে লোকসানের আশঙ্কা বাড়ছে।

সিলেটের মির্জা জাঙ্গাল এলাকার তপশিল ছাত্রাবাসের ছাত্ররা জানায়, ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিং হচ্ছে। এতে পড়াশোনা একদমই হচ্ছে না।

এদিকে সন্ধ্যা ৭টার ভেতরে দোকানপাট বন্ধের নির্দেশনা রয়েছে, তারপর দিনভর লোডশেডিং। এই পরিস্থিতিতে ক্রেতার উপস্থিতি কমেছে বলে জানিয়েছেন জিন্দাবাজারের ব্যবসায়ীরা।

খাসদগীর এলাকার বাসিন্দা অ্যাডভোকেট নাসিমা আক্তার বলেন, "আধঘন্টা পরপর বিদ্যুবিভ্রাট হচ্ছে। কখনো কখনো এক ঘণ্টারও বেশি সময় বিদ্যুৎ আসে না। বাসা-বাড়িতে শিশু, বৃদ্ধদের নিয়ে খুব কষ্টে সময় কাটাতে হচ্ছে।"

সিলেট নগরীর চেয়ে গ্রামীণ পর্যায়ে অবস্থা আরও ভয়াবহ। কোনো কোনো এলাকায় দিনে রাতের অধিকাংশ সময়ই বিদ্যুৎ থাকছে না বলে জানিয়েছে গ্রামবাসী। আবার এখন বিশ্বকাপ ফুটবল চলছে। অতিমাত্রায় বিদ্যুৎ বিভ্রাটের কারণে অসন্তোষ তৈরি হয়েছে ফুটবলপ্রেমীদের মধ্যে।

পল্লী বিদ্যুত উন্নয়ন বোর্ড সিলেটের নির্বাহী প্রকৌশলী সাইফুল আলম বলেন, "সিলেটে পল্লী বিদ্যুতের গ্রাহকদের প্রতিদিনের চাহিদা আমরা সরবরাহ করতে পারছি না। বড় অংশ ঘাটতির কারণে ঘনঘন লোডশেডিং হচ্ছে।"

সিলেট বিমানবন্দর এলাকা-সংলগ্ন কাকুয়ারপাড় এলাকার বাসিন্দা আজমল বলেন, "টিলাটক্করের বন জঙ্গল এলাকা আমদের এমনিতেই অন্ধকার থাকে, এর ওপরে প্রায়ই বিদ্যুৎ থাকে না।

সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মোহাম্মদ ইমাম হোসেন চরচাকে বলেন, “চাহিদার ১৫ থেকে ২০ শতাংশ ঘাটতি নিয়ে আমাদের বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে হচ্ছে। জাতীয় পর্যায়ে উৎপাদন না বাড়লে এ পরিস্থিতির উন্নতি সম্ভব নয়।”

বিষয়: লোডশেডিংপ্রকৌশলীপল্লী বিদ্যুৎসিলেট
সর্বশেষ
  • ১

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ২

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৩

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

  • ৪

    সম্মিলিত ইসলামী ব্যাংক: তিন দিনে ২৬ হাজার গ্রাহক তুললেন কত টাকা

  • ৫

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

সম্পর্কিত
  • রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

  • হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

  • মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প

  • ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

    পশ্চিম ফিলিপাইনের পালাওয়ান দ্বীপের কাছে যাত্রীবাহী ফেরিতে অগ্নিকাণ্ডে অন্তত পাঁচজন নিহত এবং ৮০ জনের বেশি নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে দেশটির কোস্টগার্ড। স্থানীয় সময় বুধবার রাতে পালাওয়ানের কোরন এলাকার জলসীমায় এমভি জুন অ্যাস্টার ফেরিতে আগুন লাগে। খবর রয়টার্স।