
মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।
দীর্ঘদিন ধরে খেলাপি ঋণ ও তারল্য সংকটে থাকা পাঁচটি আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) অবসায়নের (বন্ধের) উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে এ বিষয়ে প্রাথমিক অনুমোদন দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আগামী জুলাই থেকে আনুষ্ঠানিক অবসায়ন বা রেজ্যুলেশন প্রক্রিয়া শুরু হতে পারে।
অবসায়নের তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলো হলো–এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, ফারইস্ট ফাইন্যান্স, অ্যাভিভা ফাইন্যান্স, পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এবং ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এসব প্রতিষ্ঠানের মোট ঋণের ৯৩ থেকে প্রায় ১০০ শতাংশ পর্যন্ত এখন খেলাপি হয়ে পড়েছে। ফলে প্রতিষ্ঠানগুলো স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে পারছে না এবং আমানতকারীদের অর্থ ফেরত দিতেও হিমশিম খাচ্ছে।
কেন্দ্রীয় ব্যাংক প্রতিটি প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগের পরিকল্পনা করছে। তারা সম্পদ ও দায় ব্যবস্থাপনা, ঋণ পুনরুদ্ধার এবং সংশ্লিষ্ট আইনি কার্যক্রম তদারকি করবেন।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের ধারণা, ক্ষতিগ্রস্ত আমানতকারীদের অর্থ পরিশোধে প্রায় ৫ হাজার কোটি টাকা প্রয়োজন হতে পারে। আসন্ন জাতীয় বাজেটে এ বিষয়ে সরকারি সহায়তার বিষয়টিও বিবেচনায় রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
গত কয়েক মাস ধরে দুর্বল এনবিএফআইগুলো নিয়ে তদন্ত ও পর্যালোচনা চলছিল। গত বছর ২০টি প্রতিষ্ঠানের কাছে কারণ দর্শানোর নোটিশ পাঠায় বাংলাদেশ ব্যাংক। পরে কয়েকটি প্রতিষ্ঠান পুনরুদ্ধার পরিকল্পনা জমা দিলেও কিছু প্রতিষ্ঠানের প্রস্তাব সন্তোষজনক হয়নি।
কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ডিসেম্বর শেষে এফএএস ফাইন্যান্সের খেলাপি ঋণের হার ছিল ৯৯ দশমিক ৯৯ শতাংশ। ইন্টারন্যাশনাল লিজিংয়ে এ হার ৯৯ দশমিক ৪৪ শতাংশ এবং ফারইস্ট ফাইন্যান্সে ৯৮ শতাংশের বেশি।
অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, “দীর্ঘদিন ধরে আর্থিকভাবে অকার্যকর প্রতিষ্ঠানগুলো টিকিয়ে রাখা হয়েছিল। এতে আমানতকারী ও পুরো অর্থনীতির ঝুঁকি আরও বেড়েছে।”
সিপিডির ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, “এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো স্বচ্ছভাবে সম্পদ উদ্ধার এবং ছোট আমানতকারীদের দ্রুত অর্থ ফেরত নিশ্চিত করা। না হলে আর্থিক খাতের প্রতি মানুষের আস্থা আরও কমে যেতে পারে।”

মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন
রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের
হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প