Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

এআইর চ্যালেঞ্জ মোকাবিলায় গণমাধ্যমকে পাশে চান তথ্যমন্ত্রী

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১২ মে ২০২৬, ০৮: ৫৯
এআইর চ্যালেঞ্জ মোকাবিলায় গণমাধ্যমকে পাশে চান তথ্যমন্ত্রী

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে তৈরি হওয়া নতুন সংকট ও অপতথ্য প্রচারের ঝুঁকি মোকাবিলায় দেশের সকল সংবাদমাধ্যমের সহযোগিতা কামনা করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, "অবাধ তথ্যপ্রবাহের এই যুগে একদিকে যেমন আশীর্বাদ রয়েছে, অন্যদিকে অপতথ্য প্রচারের ঝুঁকিও অনেক বেড়েছে। এই অপতথ্যের কবল থেকে ডিজিটাল দর্শকদের সুরক্ষা নিশ্চিত করাই বর্তমান সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এআই প্রযুক্তি ব্যবহার করে সৃষ্ট এই নতুন বৈশ্বিক সংকট মোকাবিলায় মিডিয়াকে সরকারের পাশে থাকতে হবে।"

Advertisement
Advertisement
Advertisement

গতকাল সোমবার রাজধানীর তোপখানা রোডে অনলাইন ও মাল্টিমিডিয়াভিত্তিক গণমাধ্যম ‘এশিয়া পোস্ট’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে মন্ত্রী বলেন, সরকার গঠনের পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী সব অংশীজনদের মতামতের ভিত্তিতে একটি কার্যকর ও স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করা হচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, "এটি ওপর থেকে চাপিয়ে দেওয়া কোনো সিদ্ধান্ত হবে না, বরং সবার অংশগ্রহণের মাধ্যমেই এই কমিশন গঠিত হবে যা মানুষের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করবে।"

অনুষ্ঠানে এশিয়া পোস্টের সম্পাদক পলাশ মাহমুদ অনলাইন সংবাদমাধ্যমের জন্য একটি কর্মীবান্ধব নীতিমালা প্রণয়নের দাবি জানান। অনলাইন এডিটরস অ্যালায়েন্স (ওইএ) সভাপতি হাসান শরীফও ডিজিটাল সাংবাদিকতার মানোন্নয়নে সরকারের সহায়তা কামনা করেন।

Advertisement
Advertisement
Advertisement

এশিয়া পোস্টের উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা ড. আব্দুল মঈন খান, শামসুজ্জামান দুদু, জয়নুল আবদিন ফারুক, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, জামায়াতে ইসলামীর মুহাম্মদ সেলিম উদ্দিন ও শফিকুল ইসলাম মাসুদ প্রমুখ।

বিষয়: বাংলাদেশউদ্বোধনসাংবাদিকতথ্যমন্ত্রীগণমাধ্যম
সর্বশেষ
  • ১

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ২

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৩

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৪

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৫

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

সম্পর্কিত
  • এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    নারী এশিয়া কাপের অলিখিত নিয়ম হল, টুর্নামেন্ট জিততে হলে অন্তত একবার হলেও ভারতকে হারাতেই হবে। সাতবারের চ্যাম্পিয়ন দলটিকে হারিয়েই ৮ বছর আগে নিজেদের প্রথম ও একমাত্র এশিয়া কাপ জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। এবারের আসরে অবশ্য সেমিফাইনালেই সাক্ষাৎ হচ্ছে দুই দলের। শক্তি-সামর্থ্যে পিছিয়ে থাকা নিগার সুল

  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।