
মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) টুলগুলো মানুষকে যা বলে তা অন্ধভাবে বিশ্বাস করা উচিত নয় বলে জানিয়েছেন গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের প্রধান নির্বাহী সুন্দর পিচাই।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।
সুন্দর পিচাই বলেন, এআই মডেলগুলো ভুল করার প্রবণতা রাখে। মানুষকে এগুলো অন্য সরঞ্জামের পাশাপাশি ব্যবহার করার আহ্বান জানিয়েছেন তিনি।
তিনি আরও বলেন, “সৃজনশীলভাবে কিছু লিখতে চাইলে এআই সাহায্য করতে পারে। তবে মানুষকে বুঝে-শুনে তা ব্যবহার করতে হবে। চিন্তা-ভাবনা ছাড়া এআই যা বলে তা বিশ্বাস করা ঠিক নয়।”
সুন্দর পিচাই বলেন, “শুধু এআই নয়-সঠিক তথ্য পেতে মানুষের গুগল সার্চ ও অন্যান্য নির্ভরযোগ্য উৎসও ব্যবহার করা উচিত।”
বিবিসিকে পিচাই বলেন, “যতটা সম্ভব সঠিক তথ্য দেওয়ার জন্য আমরা যে পরিমাণ কাজ করি তা নিয়ে আমরা গর্ব করি, কিন্তু বর্তমান অত্যাধুনিক এআই প্রযুক্তিরও কিছু ভুল করার প্রবণতা রয়েছে।”
প্রযুক্তি বিশ্ব গুগলের নতুন এআই মডেল ‘জেমিনি ৩.০’ আসার অপেক্ষায় রয়েছে। তবে এটি ঠিক কখন প্রকাশ করা হতে পারে, তা নির্দিষ্ট করে জানানো হয়নি।
এ বছর মে মাস থেকে গুগল তার সার্চে নতুন ‘এআই মোড’ চালু করা শুরু করে। সেখানে গুগলের সঙ্গে জেমিনি চ্যাটবটকে একীভূত করা হয়েছে। এটি ব্যবহারকারীদের একজন বিশেষজ্ঞের সঙ্গে কথা বলার অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যে তৈরি করা হয়েছে।
চ্যাটজিপিটির মতো এআই পরিষেবার সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য গুগল এসব পদক্ষেপ নিচ্ছে বলে ধারণা করা হচ্ছে। কারণ এসব এআই পরিষেবা গুগলের অনলাইন সার্চের নেতৃত্বকে চ্যালেঞ্জ করছে।

মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন
রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের
হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প