
মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।
রাত পোহালেই জাতীয় সংসদ নির্বাচন। সিলেট বিভাগজুড়ে চলছে ভোটের শেষ মুহূর্তের প্রস্তুতি। চার জেলার ১৯টি আসনে মোট ২,৮৮১টি ভোটকেন্দ্রের মধ্যে ১,১২৬টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। এসব কেন্দ্রে ইতোমধ্যেই আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে সব কেন্দ্রকে সিসিটিভি নজরদারির আওতায় আনার কাজও সম্পন্ন হয়েছে।
সিলেট জেলার ১,০১৬ কেন্দ্রে ২১৭টি ঝুঁকিপূর্ণ বলে শনাক্ত হলেও অনেক কেন্দ্রেই তেমন কোনো সংস্কার হয়নি। সিলেট মহানগরীর ২৯৪টি কেন্দ্রের মধ্যে ৯৫টি ঝুঁকিপূর্ণ। নগর পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, প্রতিটি কেন্দ্রেই বিশেষ টহল, মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স নিয়মিত টহলে থাকবে।
সুনামগঞ্জে ঝুঁকির মাত্রা সবচেয়ে বেশি। জেলার ৬৬৪টি কেন্দ্রের মধ্যে ৪৫১টি ঝুঁকিপূর্ণ, যার মধ্যে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে ৮৯টি এবং দুর্গম কেন্দ্র ১৫৭টি। বিভিন্ন উপজেলায় অতিরিক্ত নজরদারি এবং দ্রুত প্রতিক্রিয়া টিম প্রস্তুত রাখা হয়েছে।
হবিগঞ্জের ৬৪৭ কেন্দ্রের মধ্যে ২৩৫টি ঝুঁকিপূর্ণ এবং ১০৩টি অতিঝুঁকিপূর্ণ কেন্দ্র। এসব কেন্দ্র ঘিরে নিরাপত্তা জোরদার করতে মোতায়েন রয়েছে ২,০০০–এর বেশি পুলিশ সদস্য, ৫৫টি মোবাইল টিম, স্ট্রাইকিং ফোর্স, কুইক রেসপন্স টিম এবং প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত আনসার সদস্য। পাশাপাশি বিজিবি, র্যাব ও অন্যান্য বাহিনীও মাঠে রয়েছে।
মৌলভীবাজারের ৫৫৪টি কেন্দ্রের মধ্যে ২২৩টি ঝুঁকিপূর্ণ। এসব কেন্দ্রে বডি–ওয়ার্ন ক্যামেরা, অতিরিক্ত পুলিশ ও বিশেষ নজরদারি নিশ্চিত করা হয়েছে। স্বাভাবিক কেন্দ্রেও রয়েছে নিয়মিত টহল।
সিলেট বিভাগজুড়ে নিরাপত্তার জন্য এবারই প্রথম বড় মাত্রায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে–দুটি বীর ব্যাটালিয়ন এবং একটি ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের প্রায় ১,১০০ সদস্য গুরুত্বপূর্ণ পয়েন্টে দায়িত্ব পালন করবেন। বিজিবি, র্যাব, পুলিশ, আনসার, গ্রাম পুলিশ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের টিমগুলোও সবসময় মাঠে থাকবে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে ড্রোন ও সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি চলবে।
নির্বাচনী প্রচার শেষ হয়েছে গতকাল মঙ্গলবারই। এখন চলছে নিরাপত্তা নিশ্চিত করা এবং লজিস্টিক সরঞ্জাম পৌঁছে দেওয়ার কাজ। প্রশাসন বলছে–সিলেট বিভাগের সব কেন্দ্রে শান্তিপূর্ণ ভোটের পরিবেশ বজায় রাখতে তারা সর্বোচ্চ প্রস্তুত।

মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন
রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের
হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প