
যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন হাসপাতালে গিয়ে কামরুল ইসলামের সঙ্গে দেখা করেন। তারা জানান, অভিযুক্ত ব্যক্তি যুবদলের কেউ নন এবং সংগঠনের নাম ব্যবহার করে অপকর্ম করছেন।

চিঠিতে জানানো হয়, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে যেসব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছিল, সেসব কেন্দ্রে ভোটের আগের দিন এবং ভোটের দিন ধারণকৃত সব ফুটেজ ভবিষ্যতে প্রমাণ হিসেবে ব্যবহারের জন্য সংরক্ষণ করতে হবে।

সুনামগঞ্জে ঝুঁকির মাত্রা সবচেয়ে বেশি। জেলার ৬৬৪টি কেন্দ্রের মধ্যে ৪৫১টি ঝুঁকিপূর্ণ, যার মধ্যে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে ৮৯টি এবং দুর্গম কেন্দ্র ১৫৭টি। বিভিন্ন উপজেলায় অতিরিক্ত নজরদারি এবং দ্রুত প্রতিক্রিয়া টিম প্রস্তুত রাখা হয়েছে।

প্রধান উপদেষ্টা আরও বলেন, “নিরপেক্ষতা নিশ্চিতের জন্যই লটারির মাধ্যমে মাঠ প্রশাসনে রদবদল করা হয়েছে। এ নির্বাচনে কোনো পক্ষপাতিত্বের সুযোগ নেই। এই নির্বাচন দেশের ভাগ্য নির্ধারণের নির্বাচন। এ নির্বাচন দেশ পাল্টে দেওয়ার নির্বাচন। এই নির্বাচন সুষ্ঠু হতেই হবে।“

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করে হত্যার চেষ্টাকারী তার পরিচিক কেউ কি না সেই প্রশ্ন উঠেছে। পুলিশসহ আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীগুলো সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এমন প্রশ্নের উত্তর খুঁজছেন। প্রমাণ মিলেছে, হামলাকারীরা সকাল থেকেই হাদির সঙ্গে ছিলেন।

সারা দেশের যেসব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা রয়েছে সেসব ভোটকেন্দ্রগুলোর তালিকা চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জেলা নির্বাচন অফিসারদের এই নির্দেশ দিয়েছে ইসি।