চরচা প্রতিবেদক

ভূমিকম্পের পরপরই ছোট-বড় সাতটি বিদ্যুৎকেন্দ্রে একযোগে বিভ্রাটের ঘটনা ঘটেছে, এতে দেশের বিভিন্ন স্থানে লোডশেডিং দেখা দিয়েছে।
বিদ্যুৎ বিভ্রাট হলেও জাতীয় গ্রিডে বড় কোনো প্রভাব পড়েনি বলে শুক্রবার চরচাকে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের উৎপাদন বিভাগের সদস্য মো. জহুরুল ইসলাম।
তিনি জানান, ভূমিকম্পের পরপরই বেশ কিছু কেন্দ্র বাধাগ্রস্থ হয়। তবে আশুগঞ্জ এবং সিরাজগঞ্জ বিদ্যুৎকেন্দ্র দ্রুতই পুনরায় চালু করা হয়েছে। বাকি কেন্দ্রগুলো চালু করার কাজ চলছে এবং আশা করা হচ্ছে–সন্ধ্যার আগেই অধিকাংশ কেন্দ্র স্বাভাবিকভাবে উৎপাদনে ফিরবে।
তিনি আরও জানান, বন্ধ হয়ে যাওয়া কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে সামিটের বিবিয়ানা ৩৪১ মেগাওয়াট কেন্দ্র, বিপিডিবির বিবিয়ানা-৩ (৪০০ মেগাওয়াট) বিদ্যুৎকেন্দ্র, চট্টগ্রামের এসএস পাওয়ারের ৬০০ ইউনিটের একটি কেন্দ্র। এছাড়া ঘোড়াশাল গ্রিড সাবস্টেশনে আগুন লাগার কারণে ২৩০ কেভি, ১৩২ কেভি ও ৩৩ কেভি লাইন আপাতত বন্ধ রয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, চট্টগ্রাম সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের পরিচালক (উপসচিব) মোহাম্মদ মিনহাজুর রহমানকে সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব সোহানা নাসরিনকে কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।

অস্ট্রেলিয়ার সাম্প্রতিক রাজনীতিতে সবচেয়ে বিভাজনমূলক ঘটনাগুলোর একটি হলো সাবেক যুদ্ধনায়ক বেন রবার্টস-স্মিথকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক। একসময় যিনি দেশের সর্বোচ্চ সামরিক সম্মান ‘ভিক্টোরিয়া ক্রস’প্রাপ্ত বীর হিসেবে জাতীয় গৌরবের প্রতীক ছিলেন, এখন তিনি যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত।