
হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪
অভিযানে চক্রটির চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে শিক্ষকের জোরপূর্বক সই নেওয়া ফাঁকা স্ট্যাম্প ও ২ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগ বন্ধের সিদ্ধান্তে উদ্বেগ জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)।
সংস্থাটি বলেছে, এই সিদ্ধান্ত শিক্ষার মান বাড়ানো ও শিশুদের মানবিক মূল্যবোধ গঠনের পথকে একধাপ পিছিয়ে নিয়ে যাচ্ছে।
গতকাল মঙ্গলবার গণমাধ্যমে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সরকার জানিয়েছে, দেশে প্রায় আড়াই হাজার ক্লাস্টারে সমসংখ্যক সংগীত ও শারীরিক শিক্ষা শিক্ষক নিয়োগের পরিকল্পনা বাতিল করা হয়েছে। কারণ হিসেবে বলা হয়েছে, সীমিত সংখ্যক শিক্ষক নিয়োগে কার্যকর ফল পাওয়া যাবে না এবং এতে বৈষম্য তৈরি হতে পারে। বর্তমানে দেশে ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, তাই এই কাঠামো বাস্তবায়ন করা এখন সম্ভব নয়। পরে অর্থের ব্যবস্থা হলে নতুনভাবে পদ সৃষ্টি করে নিয়োগের কথা ভাবা যেতে পারে বলেও জানিয়েছে সরকার।
তবে আসক মনে করে, সরকারের এই ব্যাখ্যা আপাতদৃষ্টিতে যুক্তিসংগত হলেও বাস্তবে এটি রাজনৈতিক চাপের ফল। সংস্থাটির মতে, যদি পরিকল্পনায় সমস্যা থাকে, তাহলে তা সংশোধন করা উচিত ছিল,বাতিল নয়।
আসক আরও জানায়, গত ২৮ আগস্ট প্রকাশিত প্রাথমিক শিক্ষক নিয়োগ বিধিমালা ২০২৫–এর পর থেকেই কিছু ধর্মভিত্তিক দল সংগীত শিক্ষক নিয়োগের বিরোধিতা করে ধর্ম শিক্ষক নিয়োগের দাবি জানায়।
সংস্থাটি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলে, এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ধীরে ধীরে সংগীত ও শারীরিক শিক্ষা শিক্ষক নিয়োগের উদ্যোগ নিতে হবে। তাদের মতে, শিক্ষা সংক্রান্ত সিদ্ধান্ত রাজনৈতিক বা ধর্মীয় চাপের প্রভাবে নয়, বরং যুক্তি, মানবিক মূল্যবোধ ও দূরদর্শী চিন্তার ভিত্তিতে নেওয়া উচিত।

হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪
অভিযানে চক্রটির চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে শিক্ষকের জোরপূর্বক সই নেওয়া ফাঁকা স্ট্যাম্প ও ২ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল
বর্তমানে প্রচলিত সিগারেট ব্যবহারকারী তরুণদের মধ্যে ১৫ দশমিক ৪ শতাংশ নতুন ধরনের তামাকপণ্য ব্যবহার করছেন। এই নতুন ধরেনর তামাকপণ্যের মধ্যে রয়েছে ই-সিগারেট, হিটেড টোব্যাকো প্রোডাক্ট (এইচটিপি) ও নিকোটিন পাউচ।

খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
এদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগে ৯০ জন নতুন সন্দেহজনক হামের রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ২১ জন ভর্তি হন। একই সময়ে ঝিনাইদহে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়।

নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প
ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিভিন্ন জনমত জরিপে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের জনপ্রিয়তা কমে যাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। তাই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে নিজ দল রিপাবলিকান পার্টির ভেতর থেকেও চাপের মুখে রয়েছেন ট্রাম্প।