Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ঢাকায় আরও ৪ নতুন থানা করার পরিকল্পনা

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০৮ মে ২০২৬, ১৬: ৪২
ঢাকায় আরও ৪ নতুন থানা করার পরিকল্পনা

ঢাকা মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত করতে নতুন ৪টি থানা স্থাপনের পরিকল্পনা করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ শুক্রবার রাজধানীর ৩০০ ফিট এলাকায় ‘খিলক্ষেত পুলিশ ফাঁড়ি’ উদ্বোধনকালে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার এই তথ্য জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

Advertisement
Advertisement
Advertisement

ভারপ্রাপ্ত কমিশনার জানান, সেবার পরিধি বাড়াতে ডিএমপি এলাকাকে বিন্যস্ত করে নতুন থানাগুলো গঠন করা হবে। এর মধ্যে রায়েরবাজার থানার থানার প্রস্তাব বর্তমানে মন্ত্রণালয় পর্যায়ে রয়েছে। এ ছাড়া মোহাম্মদপুর, আদাবর ও হাজারীবাগের অংশ নিয়ে একটি, ভাটারা, বাড্ডা ও খিলক্ষেত এলাকার অংশ বসুন্ধরা থানা এবং খিলগাঁও এলাকায় একটি নতুন থানার প্রস্তাবনা রয়েছে।

অন্যদিকে পূর্বাচল এলাকা ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতায় এলে সেখানে ৪টি থানা ও ৬টি পুলিশ ফাঁড়ি স্থাপনের আগাম প্রস্তাব দিয়ে রাখা হয়েছে।

মো. সরওয়ার জানান, পুলিশদের জীবনযাত্রার মানোন্নয়নে ডিএমপি গত কয়েক মাসে প্রায় ৮ হাজার সদস্যের নতুন আবাসনের ব্যবস্থা করেছে। নীলক্ষেত ও ডেমরা পুলিশ লাইন্সে ১ হাজার ৬০০ করে এবং মিরপুর পুলিশ লাইন্সের নবনির্মিত ২০ তলা ব্যারাকে ২ হাজার ২০০ ফোর্সের থাকার ব্যবস্থা হয়েছে। পূর্বাচলের ২০ তলা ভবনে ডিপ্লোমেটিক সিকিউরিটি ও ট্রাফিক উত্তর ডিভিশনের প্রায় ৯০০ সদস্য অবস্থান করছেন।

Advertisement
Advertisement
Advertisement

পাশাপাশি দিয়াবাড়ি ও বসিলা পুলিশ লাইন্সেও আবাসন সুবিধা বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত কমিশনার। রাজারবাগের ওপর চাপ কমাতে এমটিও ওয়ার্কশপ ও মোটর ড্রাইভিং ট্রেনিং স্কুল বসিলায় স্থানান্তর করার কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। রাজধানীর ক্রমবর্ধমান জনসংখ্যার নিরাপত্তা নিশ্চিত করতেই এই অবকাঠামোগত ও প্রশাসনিক সংস্কার বলে জানিয়েছেন মো. সরওয়ার।

বিষয়: খিলগাঁওঢাকাবসিলাপুলিশডিএমপিনীলক্ষেতআদাবরডেমরামোহাম্মদপুর
সর্বশেষ
  • ১

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ২

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৩

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৪

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৫

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।