Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

১৯ দেশের অভিবাসন আবেদন প্রক্রিয়া স্থগিত করল আমেরিকা

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ১০: ০৬
১৯ দেশের অভিবাসন আবেদন প্রক্রিয়া স্থগিত করল আমেরিকা

বিশ্বের ১৯টি দেশের নাগরিকদের সব ধরনের অভিবাসন আবেদন অস্থায়ীভাবে স্থগিত করেছে। ট্রাম্প প্রশাসন বলছে, জাতীয় নিরাপত্তা ও জননিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

যে দেশগুলোর নাগরিকেরা আগেই আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় ছিলেন, নতুন সিদ্ধান্তে তাদের ওপর আরও কড়াকড়ি আরোপ হলো, যা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক অঙ্গীকারেরই অংশ। তালিকায় আফগানিস্তান, সোমালিয়া, ইরান, লিবিয়া, সুদানসহ বেশ কয়েকটি দেশ রয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে ওয়াশিংটনে ন্যাশনাল গার্ড সদস্যদের ওপর হামলার ঘটনায় আফগানিস্তানের এক নাগরিক জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। হামলায় একজন গার্ড সদস্য নিহত এবং আরেকজন আহত হন। এই ঘটনার পর নিরাপত্তাজনিত উদ্বেগ আরও বেড়েছে বলে জানায় প্রশাসন।

সম্প্রতি ট্রাম্প সোমালি অভিবাসীদের নিয়েও কড়া বক্তব্য দিয়েছেন এবং আমেরিকায় তাদের উপস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর থেকেই অভিবাসন নীতি প্রয়োগে তিনি আরও আক্রমণাত্মক অবস্থান নিয়েছেন।

Advertisement
Advertisement
Advertisement
তৃতীয় বিশ্ব থেকে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের হুমকি ট্রাম্পেরTrump 1

এবার অবৈধ অভিবাসন নয়, বৈধ অভিবাসন ব্যবস্থাতেও পরিবর্তন আনার দিকে ঝুঁকছে ট্রাম্প প্রশাসন। তাদের দাবি, জাতীয় নিরাপত্তা রক্ষার স্বার্থে এই সীমাবদ্ধতা প্রয়োজন, আর এর পেছনে আগের প্রশাসন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের নীতিকে দায়ী করা হচ্ছে।

নতুন নীতিতে উল্লেখিত ১৯ দেশের মধ্যে রয়েছে—আফগানিস্তান, মিয়ানমার, চাদ, কঙ্গো প্রজাতন্ত্র, ইকুয়াটোরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেন যাদের ওপর জুনে কঠোর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। এছাড়া বুরুন্ডি, কিউবা, লাওস, সিয়েরা লিওন, টোগো, তুর্কমেনিস্তান ও ভেনেজুয়েলাও রয়েছে, যারা আগে আংশিক নিষেধাজ্ঞার মুখে পড়েছিল।

নতুন নির্দেশনায় এসব দেশের সব আবেদন স্থগিত রেখে প্রতিটি আবেদনকারীর ওপর পূর্ণাঙ্গ পুনঃপর্যালোচনা করতে বলা হয়েছে। প্রয়োজনে সাক্ষাৎকার বা পুনঃসাক্ষাৎকার নেওয়া হবে, যাতে নিরাপত্তা ঝুঁকি আরও ভালোভাবে নিরূপণ করা যায়। আমেরিকার সরকারি নথিতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে অভিবাসীদের যুক্ত কিছু অপরাধও এ সিদ্ধান্তে প্রভাব ফেলেছে।

বিষয়: অভিবাসন প্রত্যাশীআমেরিকাডোনাল্ড ট্রাম্পঅভিবাসনঅভিবাসী
সর্বশেষ
  • ১

    ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট

  • ২

    খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

  • ৩

    ধানমন্ডি ২৭ নম্বরে আগুন, সবশেষ যা জানা গেল

  • ৪

    হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

  • ৫

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

সম্পর্কিত
  • ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট

    ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট

    অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এ বিষ

  • খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

    খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

    খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর সোনাডাঙ্গা থানার তালুকদার কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। নিহত মোস্তাকিন (২৮) আলকাতরা মিল এলাকার শহিদুলের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল রাতে তালুকদার কমিউনিটির সামনে দাঁড়িয়ে ছিলেন মোস্তাকিন।

  • হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

    হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

    অভিযানে চক্রটির চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে শিক্ষকের জোরপূর্বক সই নেওয়া ফাঁকা স্ট্যাম্প ও ২ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

  • ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

    বর্তমানে প্রচলিত সিগারেট ব্যবহারকারী তরুণদের মধ্যে ১৫ দশমিক ৪ শতাংশ নতুন ধরনের তামাকপণ্য ব্যবহার করছেন। এই নতুন ধরেনর তামাকপণ্যের মধ্যে রয়েছে ই-সিগারেট, হিটেড টোব্যাকো প্রোডাক্ট (এইচটিপি) ও নিকোটিন পাউচ।