চরচা ডেস্ক

পাকিস্তানের করাচিতে মার্কিন কনস্যুলেটের কাছে বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ হয়েছে। এ সংঘর্ষের ঘটনায় অন্তত ৯ জন নিহত হয়েছেন।
স্থানীয় সময় আজ রোববার এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন করাচির সিভিল হাসপাতালের ট্রমা সেন্টারের নির্বাহী পরিচালক। পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে করাচিতে এ বিক্ষোভ হয়। করাচির মাই কোলাচি সড়কে মার্কিন কনস্যুলেটের অবস্থান।
পাকিস্তানের সিন্ধ প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াউল হাসান লাঞ্জার বলেন, “আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কাউকে দেওয়া হবে না।” এক বিবৃতিতে এ ঘটনার বিস্তারিত তথ্য দিতে করাচির আইজি আজাদ খানকেও নির্দেশ দিয়েছেন তিনি। সেইসঙ্গে সংবেদনশীল স্থাপনাগুলোর নিরাপত্তা আরও জোরদার করার জন্য বলা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, চট্টগ্রাম সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের পরিচালক (উপসচিব) মোহাম্মদ মিনহাজুর রহমানকে সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব সোহানা নাসরিনকে কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।

অস্ট্রেলিয়ার সাম্প্রতিক রাজনীতিতে সবচেয়ে বিভাজনমূলক ঘটনাগুলোর একটি হলো সাবেক যুদ্ধনায়ক বেন রবার্টস-স্মিথকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক। একসময় যিনি দেশের সর্বোচ্চ সামরিক সম্মান ‘ভিক্টোরিয়া ক্রস’প্রাপ্ত বীর হিসেবে জাতীয় গৌরবের প্রতীক ছিলেন, এখন তিনি যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত।