Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ঢাকায় ডাকাতির প্রস্তুতির সময় নকল পিস্তলসহ গ্রেপ্তার ৯

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ১৪: ০৭
ঢাকায় ডাকাতির প্রস্তুতির সময় নকল পিস্তলসহ গ্রেপ্তার ৯

ডাকাতির প্রস্তুতির সময় নকল পিস্তলসহ সংঘবদ্ধ ডাকাত দলের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওয়ারী বিভাগ।

Advertisement
Advertisement
Advertisement

গতকাল মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

গ্রেপ্তাররা হলেন- মাকছুদুর রহমান দীপু, মো. হৃদয়, জাকির হোসেন , সবুজ ডাক্তার, শামছুজ্জামান ওরফে সবুজ , সৈয়দ মো. তরিকুল ইসলাম ওরফে আলম, মো. রিপন , মামুনুর রশিদ ওরফে শিশির ও ইলিয়াছ রহমান।

ডিবি জানায়, গত সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রূপনগর থানার গাবতলী-আব্দুল্লাহপুর বেড়ি বাঁধের বিরুলিয়া ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ডাকাতির প্রস্তুতির সময় দীপু, হৃদয় ও জাকিরকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে দুটি নকল পিস্তল, একটি স্টিলের ছুরি এবং তিনটি বাটন মোবাইল উদ্ধার করা হয়। গ্রেপ্তারের সময় দুইটি গাড়ি ও কয়েকটি মোটরসাইকেলে থাকা ১৪-১৫ জন ডাকাত দ্রুত সাভার এলাকায় পালিয়ে যায়।

Advertisement
Advertisement
Advertisement

পরবর্তীতে গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য ও প্রযুক্তির সহায়তায় গতকাল মঙ্গলবার রাত ১২টা ৫০ মিনিটে আশুলিয়ার বিশমাইল মোড় এলাকা থেকে অ্যাভেঞ্জা কারসহ আরও ছয়জনকে গ্রেপ্তার করে ডিবির সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম। এ সময় তাদের কাছ থেকে একটি ইলেকট্রিক শক লাইটার, চারটি মোবাইল ফোন, তিনটি ‘বাংলাদেশ পুলিশ’ লেখা রিফ্লেকটিং জ্যাকেট ও একটি মোবাইল রাউটার উদ্ধার করা হয়।

ডিবি ওয়ারী বিভাগ জানায়, গ্রেপ্তাররা পেশাদার ডাকাত দলের সদস্য। তারা ডিবি পুলিশের পরিচয়ে ডাকাতির পরিকল্পনা করছিল।

ডিবির পক্ষ থেকে আরও বলা হয়, গ্রেপ্তার তরিকুল ইসলাম ওরফে আলমের বিরুদ্ধে আটটি, সবুজ ডাক্তারের বিরুদ্ধে সাতটি, হৃদয়ের বিরুদ্ধে ১২টি, দীপুর বিরুদ্ধে চারটি, জাকিরের বিরুদ্ধে দুটি, মামুনুর রশিদ শিশিরের বিরুদ্ধে দুটি, ইলিয়াছ রহমানের বিরুদ্ধে দুটি, রিপনের বিরুদ্ধে দুটি এবং শামছুজ্জামান ওরফে সবুজের বিরুদ্ধে একটি মামলা রয়েছে।

বিষয়: ডাকাতপুলিশডাকাতিগ্রেপ্তারঅপরাধ
সর্বশেষ
  • ১

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ২

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৩

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

  • ৪

    সম্মিলিত ইসলামী ব্যাংক: তিন দিনে ২৬ হাজার গ্রাহক তুললেন কত টাকা

  • ৫

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

সম্পর্কিত
  • রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

  • হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

  • মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প

  • ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

    পশ্চিম ফিলিপাইনের পালাওয়ান দ্বীপের কাছে যাত্রীবাহী ফেরিতে অগ্নিকাণ্ডে অন্তত পাঁচজন নিহত এবং ৮০ জনের বেশি নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে দেশটির কোস্টগার্ড। স্থানীয় সময় বুধবার রাতে পালাওয়ানের কোরন এলাকার জলসীমায় এমভি জুন অ্যাস্টার ফেরিতে আগুন লাগে। খবর রয়টার্স।