Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ট্রাম্পের জামাতার বিরুদ্ধে আলবেনিয়াতে বিক্ষোভ

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৬ জুন ২০২৬, ১৭: ২৯
ট্রাম্পের জামাতার বিরুদ্ধে আলবেনিয়াতে বিক্ষোভ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের বিরুদ্ধে ফুঁসে উঠেছে আলবেনিয়ার মানুষ। পরিবেশগতভাবে স্পর্শকাতর একটি এলাকায় কুশনারের সঙ্গে যুক্ত একটি কোম্পানির বিলাসবহুল রিসোর্ট নির্মাণের পরিকল্পনার প্রতিবাদে বৃহস্পতিবার দেশটির রাজধানী তিরানার রাস্তায় নামেন হাজার হাজার মানুষ। রয়টার্সে প্রকাশিত এক খবরে এ তথ্য জানা যায়।

Advertisement
Advertisement
Advertisement

আলবেনিয়ার দক্ষিণাঞ্চলে ভিয়োসা-নার্তা সংরক্ষিত এলাকার কাছে একটি সমুদ্রসৈকতে প্রায় ১ দশমিক ৪ বিলিয়ন ইউরোর এই প্রকল্প নেওয়া হয়েছে। এই সংরক্ষিত এলাকাটি মূলত ফ্ল্যামিঙ্গো পাখি, সিলদের আবাসস্থল। এছাড়া সামুদ্রিক কচ্ছপের প্রজননকেন্দ্র হিসেবেও জায়গাটি ব্যবহৃত হয়। জ্যারেড কুশনারের বিনিয়োগকারী প্রতিষ্ঠান ‘অ্যাফিনিটি পার্টনারস’ এই রিসোর্ট প্রকল্পের সঙ্গে যুক্ত।

পরিবেশবিদেরা এই প্রকল্পের তীব্র বিরোধিতা করছেন। তাদের দাবি, এটি নির্মিত হলে কয়েকশ হেক্টর সমুদ্রসৈকত ক্ষতিগ্রস্ত হবে। এ ছাড়া প্রতিবছর যেসব ফ্ল্যামিঙ্গো এই এলাকায় ডিম পাড়ে বা যাতায়াত করে, তাদের জীবনও হুমকির মুখে পড়বে।

গত সপ্তাহে ওই এলাকায় ভারী যন্ত্রপাতি আনা এবং প্রাথমিক কাজ শুরু হওয়ার পরই স্থানীয়ভাবে বিক্ষোভ শুরু হয়, যা পরে তিরানায় বিশাল গণবিক্ষোভে রূপ নেয়।

Advertisement
Advertisement
Advertisement

এদিকে আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামা এই প্রকল্পের পক্ষে সাফাই গেয়েছেন। অন্যদিকে ডেভেলপাররা জানিয়েছেন, তাদের মূল লক্ষ্য হবে ‘দায়িত্বশীল ব্যবস্থাপনা এবং পরিবেশের উন্নয়ন।’

বৃহস্পতিবার বিক্ষোভকারীরা আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামার কার্যালয়ের বাইরে জড়ো হন। তাদের হাতে ছিল গোলাপি রঙের ফ্ল্যামিঙ্গোর প্রতিকৃতি। তারা ‘বিপ্লব’ এবং ‘প্রকল্প বন্ধ করো’ বলে স্লোগান দেন। একটি প্ল্যাকার্ডে লেখা ছিল: ‘এডি রামা, পদত্যাগ করুন।’

একটি বড় বিনিয়োগ পরিকল্পনার অংশ হিসেবে ২০২৪ সালে এই রিসোর্ট নির্মাণের ঘোষণা দিয়েছিলেন কুশনার। ওই একই মহাপরিকল্পনায় সার্বিয়ার রাজধানী বেলগ্রেডের সাবেক সেনাসদর দপ্তরেও একটি বিলাসবহুল কমপ্লেক্স বানানোর কথা ছিল। তবে স্থানীয় বাসিন্দাদের তীব্র বিক্ষোভের মুখে গত বছর তিনি সার্বিয়ার সেই প্রকল্প থেকে পিছু হটেন।

বিষয়: রিসোর্টডোনাল্ড ট্রাম্পবিক্ষোভমার্কিন প্রেসিডেন্ট
সর্বশেষ
  • ১

    ধর্ষণ ও হত্যা মামলায় জামিনে বের হয়ে মনিরুজ্জামানের ট্রিপল মার্ডার

  • ২

    ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট

  • ৩

    খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

  • ৪

    ধানমন্ডি ২৭ নম্বরে আগুন, সবশেষ যা জানা গেল

  • ৫

    হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

সম্পর্কিত
  • ধর্ষণ ও হত্যা মামলায় জামিনে বের হয়ে মনিরুজ্জামানের ট্রিপল মার্ডার

    ধর্ষণ ও হত্যা মামলায় জামিনে বের হয়ে মনিরুজ্জামানের ট্রিপল মার্ডার

    সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা মামলায় জামিনে বের হয়ে আশুলিয়ায় এবার তিনটি হত্যাকাণ্ড ঘটিয়েছেন মনিরুজ্জামান হৃদয়। তিনি ২০২২ সালে আশুলিয়ায় এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার অভিযোগে ২০২৩ সালে ৭ মাস জেল খাটেন। পরবর্তীতে উচ্চ আদালত থেকে জামিন পান। এরও আগে ২০১৪ সালে ফরিদপুরে একটি হত্যা মামলায় জেলে খেটেছিলে

  • ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট

    ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট

    অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এ বিষ

  • খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

    খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

    খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর সোনাডাঙ্গা থানার তালুকদার কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। নিহত মোস্তাকিন (২৮) আলকাতরা মিল এলাকার শহিদুলের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল রাতে তালুকদার কমিউনিটির সামনে দাঁড়িয়ে ছিলেন মোস্তাকিন।

  • হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

    হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

    অভিযানে চক্রটির চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে শিক্ষকের জোরপূর্বক সই নেওয়া ফাঁকা স্ট্যাম্প ও ২ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।