Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

‘নারী ও শিশুরা এখন ঘরেও নিরাপদ নয়’

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২৩ মে ২০২৬, ১৫: ৪৫
‘নারী ও শিশুরা এখন ঘরেও নিরাপদ নয়’

নারী ও শিশুরা এখন ঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, কর্মক্ষেত্র, গণপরিবহন এমনকি অনলাইন প্ল্যাটফর্মেও নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন নারী ও শিশু অধিকার সুরক্ষায় কর্মরত বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। আজ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা।

Advertisement
Advertisement
Advertisement

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যা, মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা, টাঙ্গাইলে শিশু মারিয়াসহ দেশের বিভিন্ন এলাকায় নারী ও শিশু নির্যাতনের সাম্প্রতিক ঘটনাগুলোকে “গভীর মানবিক ও সামাজিক সংকট” হিসেবে ক্ষোভ প্রকাশ করেছে এসব সংগঠন।

তারা বলছেন, বিচারহীনতা ও দীর্ঘসূত্রিতার সংস্কৃতি অপরাধীদের আরও বেপরোয়া করে তুলছে। সংবাদ সম্মেলনের আয়োজন করে মানুষের জন্য ফাউন্ডেশন, আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোটসহ ১৫৬টি নারী অধিকারভিত্তিক সংগঠন।

সংবাদ সম্মেলনে সংগঠনের নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, “নারী ও শিশুরা এখন ঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, কর্মক্ষেত্র, গণপরিবহন এমনকি অনলাইন প্ল্যাটফর্মেও নিরাপদ নয়। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া ধর্ষণ, যৌন সহিংসতা, হত্যা ও নির্যাতনের ঘটনাগুলো রাষ্ট্র ও বিচারব্যবস্থার ব্যর্থতাকে সামনে নিয়ে এসেছে।”

Advertisement
Advertisement
Advertisement

শাহীন আনাম বলেন, “২০২৬ সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত দেশের ১৫টি জাতীয় দৈনিকে প্রকাশিত তথ্যে চার মাসে ধর্ষণের শিকার হয়েছেন ১৭৮ জন নারী ও কন্যাশিশু। এর মধ্যে ৫০টি ছিল দলবদ্ধ ধর্ষণের ঘটনা। ধর্ষণের পর হত্যা করা হয়েছে ১৪ জনকে। চলতি বছরের জানুয়ারি থেকে ২০ মে পর্যন্ত বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন সংবাদমাধ্যম বিশ্লেষণে শিশুদের বিরুদ্ধে ১৯৯টি সহিংসতার তথ্য উঠে এসেছে। এর মধ্যে শিশু ধর্ষণের ঘটনা ১১৮টি এবং ধর্ষণচেষ্টার ঘটনা ৪৬টি।”

প্রধান নির্বাহী জিনাত আরা হক বলেন, “বাস্তবে নির্যাতনের সংখ্যা আরও বেশি। লোকলজ্জা, পারিবারিক চাপ, রাজনৈতিক প্রভাব, নিরাপত্তাহীনতা ও বিচার না পাওয়ার আশঙ্কায় অধিকাংশ ঘটনাই প্রকাশ্যে আসে না। অনেক ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তি শিক্ষক, ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্বশীল বা পরিচিত হওয়ায় পরিবার অভিযোগ করতেও ভয় পায়।”

সংবাদ সম্মেলনে অভিযোগ করে জিনাত আরা হক বলেন, “তদন্তে গাফিলতি, সাক্ষী সুরক্ষার অভাব, মেডিকেল রিপোর্টে বিলম্ব এবং বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতার কারণে অপরাধীরা দায়মুক্তি পাচ্ছে। ফলে একই ধরনের অপরাধ পুনরায় ঘটছে।”

ধর্মভিত্তিক ও শিক্ষাপ্রতিষ্ঠানে শিশু ও কিশোরীদের যৌন নির্যাতনের ঘটনা বাড়ছে উল্লেখ করে জিনাত আরা হকের অভিযোগ, এসব প্রতিষ্ঠানে কার্যকর মনিটরিং ও জবাবদিহিতার ব্যবস্থা না থাকায় ভুক্তভোগীরা নিরাপদভাবে অভিযোগ জানাতে পারছে না।

বিষয়: নারীঢাকাশিশু নির্যাতননারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালশিশুনারী নির্যাতন
সর্বশেষ
  • ১

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ২

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৩

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

  • ৪

    সম্মিলিত ইসলামী ব্যাংক: তিন দিনে ২৬ হাজার গ্রাহক তুললেন কত টাকা

  • ৫

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

সম্পর্কিত
  • রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

  • হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

  • মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প

  • ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

    পশ্চিম ফিলিপাইনের পালাওয়ান দ্বীপের কাছে যাত্রীবাহী ফেরিতে অগ্নিকাণ্ডে অন্তত পাঁচজন নিহত এবং ৮০ জনের বেশি নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে দেশটির কোস্টগার্ড। স্থানীয় সময় বুধবার রাতে পালাওয়ানের কোরন এলাকার জলসীমায় এমভি জুন অ্যাস্টার ফেরিতে আগুন লাগে। খবর রয়টার্স।