Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

মেসি বলে দিলেন, ‘বিদায়, আর্জেন্টিনা’

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬, ২১: ৫৯
মেসি বলে দিলেন, ‘বিদায়, আর্জেন্টিনা’
৩৯ বছর বয়সে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন লিওনেল মেসি। ছবি : রয়টার্স

২০২৬ বিশ্বকাপের ফাইনালই হয়ে রইল আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচ। বাবার মৃত্যুর দুই সপ্তাহ পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন কিংবদন্তি এই ফুটবলার।

Advertisement
Advertisement
Advertisement

ইনস্টাগ্রামে বিশাল এক বিবৃতি দিয়ে আর্জেন্টিনার হয়ে আর না খেলার সিদ্ধান্ত জানান মেসি। সেখানে তিনি লিখেছেন, “ফাইনালের পর কিছু সময় চলে গেছে। বিষয়টি নিয়ে আমি অনেক ভেবেছি। এখন আমি আপনাদের সবাইকে জানাতে চাচ্ছি যে, আমি জাতীয় দল থেকে অবসর নিচ্ছি। আমি এই কথাগুলো লিখেছিলাম ২১ জুলাই, ফাইনালের দুই দিন পর। আর আজ, আমার বাবার সঙ্গে যা ঘটেছে, এরপর আমি আগের চেয়েও বেশি নিশ্চিত যে, আমার সিদ্ধান্তটাই সঠিক ছিল।”

Advertisement
Advertisement
Advertisement

একই সঙ্গে মেসির উপলব্ধি, ‘সময় হয়ে গেছে।’

গত ১৮ জুলাই স্পেনের বিপক্ষে বিশ্বকাপের ফাইনালটি ছিল মেসির ষষ্ঠ বিশ্বকাপের শেষ ম্যাচ। সেই ম্যাচে ১-০ গোলে হেরে যায় আর্জেন্টিনা। ফাইনালের পর ইনস্টাগ্রামে মেসি লিখেছিলেন, “ব্যথাটা সীমাহীন এবং এই ক্ষত সারতে অনেক সময় লাগবে।”

ছবি: রয়টার্স
ছবি: রয়টার্স

গত ৮ আগস্ট ৬৮ বছর বয়সে মারা যান বাবা হোর্হে মেসি। এরপর লম্বা সময় ধরে পেশাদার ফুটবল চালিয়ে যাওয়ার বিষয়ে নিজের সংশয়ের কথা জানিয়েছিলেন মেসি। সেই ধারায় এবার জাতীয় দলকে বিদায় জানিয়ে দিলেন।

মেসি আরও লিখেছেন, “সিদ্ধান্তটি নিতে গিয়ে আমার খুব কষ্ট হয়েছে এবং এখনো হচ্ছে। কষ্টটা আমার আত্মার একেবারে গভীরে গিয়ে আঘাত করেছে। আমি আপনাদের এটা বলতে পারি, আর্জেন্টিনার জার্সিতে সবসময় নিজের সর্বোচ্চটা দিয়েছি। আমার হাতে খুব বেশি সময় বাকি নেই, একে একে সব অধ্যায় শেষ হয়ে আসছে। আর এটাও এমন একটি অধ্যায়, যার শেষটা আমাকে ভীষণভাবে কষ্ট দিচ্ছে। জাতীয় দলের অংশ হতে পারাটা আমি ভালোবাসি, আগেও ভালোবেসেছি এবং সবসময়ই ভালোবেসে যাব। আমি আমার সবটুকু উজাড় করে দিয়েছি। এখন আর দেওয়ার মতো কিছুই নেই। তাছাড়া দুর্দান্ত কিছু তরুণ খেলোয়াড়ও উঠে আসছে, যারা জাতীয় দলে জায়গা করে নেওয়ার যোগ্য।”

এবারের বিশ্বকাপে ব্রাজিলের কাফুর পর ছেলেদের বিশ্বকাপ ইতিহাসে মাত্র তৃতীয় খেলোয়াড় হিসেবে তিনটি ফাইনালে খেলার কীর্তি গড়েন মেসি। এর আগে ২০২২ সালে তিনি আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়েছিলেন।

মেসি - বিশ্বকাপ ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা। ছবি: রয়টার্স
মেসি - বিশ্বকাপ ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা। ছবি: রয়টার্স

২০২৬ বিশ্বকাপ মেসি শেষ করেছেন ৮ গোল ও ৪ অ্যাসিস্ট নিয়ে। ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পের পেছনে থেকে গোল্ডেন বুটের লড়াইয়ে দ্বিতীয় হন সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড। আর টুর্নামেন্টের গোল্ডেন বল জেতা স্পেনের রদ্রির পেছনে থেকে জেতেন সিলভার বল।

আর্জেন্টিনার হয়ে ২০৭ ম্যাচে ১২৫ গোল করেছেন মেসি, যা আন্তর্জাতিক ফুটবলে দ্বিতীয় সর্বোচ্চ। বিশ্বকাপের ইতিহাসেও তিনি দ্বিতীয় সর্বোচ্চ গোলের মালিক। নামের পাশে রয়েছে ২১টি গোল।

২০১১ সাল থেকে আর্জেন্টিনার অধিনায়কত্ব করেছেন মেসি। বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের গোল্ডেন বল জিতেছেন দুইবার, ২০১৪ ও ২০২২ সালে। এছাড়া ২০২১ ও ২০২৪ সালে দুই বার কোপা আমেরিকাও জিতেছেন মেসি।

messi argentina

মেসি বিবৃতি শেষ করেছেন পুরো ক্যারিয়ারে পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে, “গত ২০ বছর ধরে আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন, তার জন্য আপনাদের ধন্যবাদ। মাঠে দাঁড়িয়ে আপনাদের চিৎকার আমি ভীষণ মিস করব। এখন থেকে আমিও আপনাদেরই একজন হয়ে গলা ফাটাব, সাইডলাইন থেকে আপনাদের সমর্থন দিয়ে যাব, ভালো-মন্দ সব সময়েই; আর বিশেষ করে কঠিন সময়ে।”

বিষয়: ফুটবলআর্জেন্টিনালিওনেল মেসিআর্জেন্টিনা ফুটবলআর্জেন্টিনা ম্যাচবিশ্বকাপ
সর্বশেষ
  • ১

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ২

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৩

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

  • ৪

    সম্মিলিত ইসলামী ব্যাংক: তিন দিনে ২৬ হাজার গ্রাহক তুললেন কত টাকা

  • ৫

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

সম্পর্কিত
  • রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

  • হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

  • মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প

  • ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

    পশ্চিম ফিলিপাইনের পালাওয়ান দ্বীপের কাছে যাত্রীবাহী ফেরিতে অগ্নিকাণ্ডে অন্তত পাঁচজন নিহত এবং ৮০ জনের বেশি নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে দেশটির কোস্টগার্ড। স্থানীয় সময় বুধবার রাতে পালাওয়ানের কোরন এলাকার জলসীমায় এমভি জুন অ্যাস্টার ফেরিতে আগুন লাগে। খবর রয়টার্স।