চরচা প্রতিবেদক

রাজধানীর মতিঝিলে বঙ্গভবনের সামনের সড়কে ট্রাকের ধাক্কায় মো. রিপন (৪৫) ও মো. সুলতান (৫০) নামে দুই ব্যবসায়ী নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার ভোররাতের দিকে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহত রিপন শেরপুর জেলার নবীনগর থানার বাসিন্দা। অন্যদিকে নিহত সুলতানের বাড়ি একই জেলার সদর উপজেলার বেপারী বাড়ি এলাকায়। দুজনই মুরগির ব্যবসায়ী ছিলেন।
আহতদের হাসপাতালে নিয়ে আসা মো. শাহিন জানান, রাত প্রায় ৪টার দিকে বঙ্গভবনের সামনের সড়কে মুরগি বোঝাই একটি ভ্যানগাড়ি ইউটার্ন নেওয়ার সময় পেছন দিক থেকে দ্রুতগামী একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ভ্যানগাড়িতে থাকা রিপন ও সুলতান গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে দ্রুত ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

বর্তমান গণতান্ত্রিক সরকার দায়িত্ব গ্রহণের পরপরই চট্টগ্রামে কিছু সন্ত্রাসী কর্মকাণ্ড লক্ষ্য করা যায়। কিছু ব্যবসায়ীর বাসভবনে অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে গুলিবর্ষণ এবং চাঁদা আদায়ের মতো ঘটনা ঘটার পর সরকার বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে নেয়।

কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম ৪৮ ঘণ্টার মধ্যে সম্পন্ন করার যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল, তা শতভাগ অর্জিত হয়েছে বলে দাবি করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। আজ রোববার কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা, নগর পরিচ্ছন্নতা এবং ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম নিয়ে রাজধানীর