Advertisement Banner

তেলের অবৈধ কারবার বন্ধে জেলায় জেলায় ভিজিলেন্স টিম

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
তেলের অবৈধ কারবার বন্ধে জেলায় জেলায় ভিজিলেন্স টিম

দেশের জ্বালানি খাত সৃষ্ট চাপে কেউ যেন অবৈধ তেলের কারবার করতে না পারে সেজন্য সব জেলায় ভিজিলেন্স টিম গঠন করেছে সরকার।

আজ শুক্রবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রামের পতেঙ্গায় বিশেষ অভিযানে আনুমানিক ছয় হাজার লিটার ডিজেল উদ্ধার করা হয়েছে। সকাল ১০টা ৪৫ মিনিটে চট্টগ্রামের পতেঙ্গার কমিশনার ঘাট এলাকায় জেলা প্রশাসনের উদ্যোগে একটি বিশেষ অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী হাকিম সুব্রত হালদার।

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন-বিপিসি এবং পুলিশের সদস্যরা যৌথভাবে অভিযানে অংশ নেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে দেশের বিভিন্ন জেলার জন্য পৃথক ভিজিলেন্স টিম ও যোগাযোগ নম্বরও প্রকাশ করেছে মন্ত্রণালয়।

ইরান যুদ্ধের ফলে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার কারণে জ্বালানি তেলের সংকটের আশঙ্কায় সরকার রেশনিং শুরু করেছিল। পরে তা প্রত্যাহার করা হয়। এরপরেও দেশের বিভিন্ন এলাকায় পাম্পে জ্বালানি তেল কেনার চাপ বেড়েই চলেছে। অনেক জায়গায় চাহিদা অনুযায়ী তেল মিলছে না। কোথাও পাম্প বন্ধ। কোথাও সীমিত আকারে বিক্রি চলছে।

সম্পর্কিত