Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

‘সূর্য দীঘল বাড়ী’র ডলি কেন আত্মহননের পথ বেছে নিয়েছিলেন?

সুদীপ্ত সালাম

সুদীপ্ত সালাম

প্রকাশ : ২৭ মার্চ ২০২৬, ২০: ১৮
‘সূর্য দীঘল বাড়ী’র ডলি কেন আত্মহননের পথ বেছে নিয়েছিলেন?
ডলি আনোয়ার অভিনীত দুটি সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত

‘সূর্য দীঘল বাড়ী’ সিনেমার কথা মনে আছে? হ্যাঁ, হ্যাঁ কথাসাহিত্যিক আবু ইসহাকের বিখ্যাত উপন্যাস অবলম্বনে ১৯৭৯ সালে তৈরি শেখ নিয়ামত আলী পরিচালিত সিনেমা। সিনেমাটির ভাগ্যে জুটেছিল সাতটি জাতীয় এবং কমপক্ষে পাঁচটি আন্তর্জাতিক পুরস্কার। এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন ডলি আনোয়ার। এটি তার অভিনীত প্রথম সিনেমা হলেও–তিনি এর জন্য সেরা অভিনেত্রী হিসেবে অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তার দ্বিতীয় সিনেমা ‘দহন’–মুক্তি পায় ১৯৮৬ সালে। ১৯৯১ সালের ৩ জুলাই তিনি আত্মহত্যা করেন। কেন?

Advertisement
Advertisement
Advertisement

প্রখ্যাত আলোকচিত্রী ও সিনেমাটোগ্রাফার আনোয়ার হোসেনকে বিয়ে করার আগে ডলি আনোয়ারের নাম ছিল ডলি ইব্রাহিম। তার জন্ম ১৯৪৮ সালের ১ জুলাই। তার বাবা মোহাম্মদ ইব্রাহিম ছিলেন ইন্ডিয়ান আর্মি মেডিকেল কোরের অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন ডা. মোহাম্মদ ইব্রাহীম। আর ডলির মা ড. নীলিমা ইব্রাহিমকেও সবাই চেনে, বিখ্যাত সাহিত্যিক ও শিক্ষাবিদ। ‘আমি বীরাঙ্গনা বলছি’ তার গুরুত্বপূর্ণ সাহিত্যকর্মগুলোর একটি। বাংলা একাডেমির চেয়ারপারসন ছিলেন। বাংলা একাডেমি পুরস্কার ও রোকেয়া পদক ছাড়াও ২০০০ সালে পান একুশে পদক।

রুপালি পর্দা থেকে পর্দার আড়ালে কেন গিয়েছিলেন সুচিত্রা সেন?Suchitra main

এমন মহীরুহের ছায়ায় লালিত ডলিও মেধার স্বাক্ষর রেখেছিলেন। মাত্র ১৩ বছর বয়সেই মঞ্চ নাটকে তার অভিনয়ের শুরু। ১৬ বছর বয়সে অভিনয় করেন মুনীর চৌধুরীর ‘একতলা দোতলা’ নাটকে। আশির দশকের গোড়ার দিকে জায়গা করে নেন ‘রোজ রোজ’ শিরোনামের একটি ধারাবাহিক নাটকে। দুটি নাটকই বিটিভিতে সম্প্রচারিত হয়েছিল। তারপর শেখ নিয়ামত আলীর সেই কালজয়ী সিনেমায় জয়গুন চরিত্রে দুর্দান্ত অভিনয়। প্রথম অভিনীত সিনেমাতেই বাজিমাত। তার অভিনীত শেষ সিনেমা তানভীর মোকাম্মেল পরিচালিত ১৯৮৯ সালের ‘হুলিয়া’।

‘সূর্য দীঘল বাড়ী’র সিনেমাটোগ্রাফার ছিলেন আনোয়ার হোসেন। সিনেমাটিতে একসঙ্গে কাজ করার সুবাদে ডলি ও আনোয়ারের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তারপর বিয়ে (১৯৭৯)। ডলির প্রথম বিয়ে হয়েছিল রাজু নামের এক ব্যক্তির সঙ্গে। এক সাক্ষাৎকারে আনোয়ার হোসেন জানিয়েছেন, ডলি রাজুকে ছেড়ে তাকে যখন বিয়ে করেন, তখন ডলির একটি ৭ বছরের ছেলে ছিল। বিয়ের পরের ১১ বছর ডলি নাকি তার সেই ছেলেকে দেখার সুযোগ পাননি। প্রতি সন্ধ্যায় ছেলের জন্য কাঁদতেন। আনোয়ার হোসেনের দাবি, ১৯৯১ সালের ৩ জুলাই ডলি আত্মহত্যা করলেও তার আগে পাঁচবার তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন।

Advertisement
Advertisement
Advertisement

কিন্তু ‘ডলি ও মিতা–দু’টি খসে পড়া তারা’ শিরোনামের একটি লেখায় নাট্যকার ও শিক্ষাবিদ বেগম মমতাজ হোসেন জানিয়েছেন, স্বামী আনোয়ার হোসেন তালাকনামা পাঠালে ডলি তা মেনে নিতে না পেরে বিষপান করেন বলে গুজব আছে। তবে বিটিভির সাবেক উপমহাপরিচালক খ ম হারূন তার বইয়ে সরাসরি লিখেছেন, তিনি জানতে পারেন, “আত্মহত্যার আগে আনোয়ার হোসেন কয়েক দিন ধরে রাতে বাসায় ফিরতেন না। এক ফরাসি নারীর সঙ্গে তার সম্পর্ক, যা কিছুতেই মেনে নিতে পারছিলেন না ডলি।…তিনি আত্মহত্যা করেন ‘আনোয়ার ভাইয়ের ওপর একরাশ অভিমান নিয়ে।” খ ম হারূন আরো জানিয়েছেন, “আনোয়ার ভাই এরপর আর ঢাকায় থাকেননি। ফরাসি প্রেমিকার সঙ্গে প্যারিস চলে যান। সেখানেই বিয়ে করেন। এক সময় সে বিয়েও টেকে না।”

আজ পর্যন্ত পুরোপুরি স্পষ্ট হয়নি ডলির আত্মহননের কারণ। একইভাবে জানা যায়নি, কীভাবে মারা গেলেন আনোয়ার হোসেন। ২০১৮ সালের ১ ডিসেম্বর রাজধানীর পান্থপথে একটি হোটেল থেকে এই জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী সিনেমাটোগ্রাফার ও আলোকচিত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

‘সূর্য দীঘল বাড়ী’ দিয়ে শুরু করেছিলাম, তা দিয়েই শেষ করি। জয়গুন চরিত্রে অভিনয়ের জন্য ডলি কিন্তু প্রথম পছন্দ ছিলেন না। প্রথমে ফেরদৌসী মজুমদারকে প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু ব্যক্তিগত নানা সমস্যার কারণে তিনি তা ফিরিয়ে দেন। তারপর তাকেই জিজ্ঞাসা করা হয়েছিল এই চরিত্রে কাকে নেওয়া যায়, ফেরদৌসী মজুমদারই ডলিকে নেওয়ার পরামর্শ দিয়েছিলেন।

তথ্যসূত্র

কাউন্টার ফটো, ডিসেম্বর ২০১৪ সংখ্যা

শঙ্কিত পদযাত্রা, খ ম হারূন

দ্য ডেইলি স্টার, ৭ আগস্ট ২০০৯

বাংলা ট্রিবিউন, ১ ডিসেম্বর ২০২৬

অদ্বিতীয়া ডলি, রশীদ হায়দার

দৈনিক জনকণ্ঠ, ৬ সেপ্টেম্বর ২০১৩

বিষয়: অভিনেত্রীপরিচালকচলচ্চিত্রফটোগ্রাফিঢাকাসিনেমাআত্মহত্যাচিত্রনায়িকাবাংলাদেশ
সর্বশেষ
  • ১

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ২

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৩

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৪

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

  • ৫

    ‘২৪ ঘণ্টা হল খোলা চাই, এইখানে একটা মিসলিডিং আছে’

সম্পর্কিত
  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

  • ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে দুই ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় মহাখালীর এসকেএস শপিং মলের পেছনে পুরোনো ভবনের আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় ধানমন্ডি ২৭-এ অ্যাপেক