চরচা ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬-এ দেশবাসীকে শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। আজ বুধবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ আহ্বান জানান তিনি।
নির্বাচনকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে এবং ভিন্নমতকে সম্মান জানিয়ে জয়-পরাজয় মেনে নেওয়ার অনুরোধ করেন সিইসি। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় মাঠে থাকা ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।
ভোটার, প্রার্থী, সাংবাদিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবাইকে ব্যক্তিগত কষ্ট উপেক্ষা করে এই জাতীয় নির্বাচনকে সফল করার অনুরোধ জানান তিনি।
ভাষণে জুলাই গণঅভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের রুহের মাগফিরাত কামনা করেন। ভোট দেওয়াকে কেবল অধিকার নয়, বরং একটি বড় দায়িত্ব হিসেবে উল্লেখ করে সবাইকে সচেতনভাবে ভোট দেওয়ার আহ্বান জানান প্রধান নির্বাচন।

প্রজ্ঞাপন অনুযায়ী, চট্টগ্রাম সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের পরিচালক (উপসচিব) মোহাম্মদ মিনহাজুর রহমানকে সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব সোহানা নাসরিনকে কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।

অস্ট্রেলিয়ার সাম্প্রতিক রাজনীতিতে সবচেয়ে বিভাজনমূলক ঘটনাগুলোর একটি হলো সাবেক যুদ্ধনায়ক বেন রবার্টস-স্মিথকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক। একসময় যিনি দেশের সর্বোচ্চ সামরিক সম্মান ‘ভিক্টোরিয়া ক্রস’প্রাপ্ত বীর হিসেবে জাতীয় গৌরবের প্রতীক ছিলেন, এখন তিনি যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত।