Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ইউক্রেনের সামরিক লক্ষ্যবস্তু ও বন্দরে হামলার দাবি রাশিয়ার

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ২১: ০৪
ইউক্রেনের সামরিক লক্ষ্যবস্তু ও বন্দরে হামলার দাবি রাশিয়ার

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তারা ইউক্রেনের রাজধানী কিয়েভে সামরিক ও শিল্প স্থাপনায় হামলা চালিয়েছে। একই সঙ্গে ওডেসা ও পিভদেনি বন্দরের অবকাঠামো এবং একটি সামুদ্রিক জাহাজেও হামলা চালানো হয়েছে। ওডেসা ইউক্রেনের তৃতীয় বৃহত্তম নগরী এবং গুরুত্বপূর্ণ কৃষ্ণসাগরীয় বন্দর।

Advertisement
Advertisement
Advertisement

আজ বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

যুদ্ধের সাম্প্রতিক পর্যায়ে মস্কো ও কিয়েভ উভয়ই গুরুত্বপূর্ণ অর্থনৈতিক লক্ষ্যবস্তুতে হামলা জোরদার করেছে। ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার জ্বালানি অবকাঠামো, বিশেষ করে তেলবাহী ট্যাংকারে হামলা চালাচ্ছে। অন্যদিকে রাশিয়া সাম্প্রতিক সপ্তাহগুলোতে কৃষ্ণসাগরীয় বন্দরগুলোতে হামলা আরও বাড়িয়েছে।

ইউক্রেনের আকাশ প্রতিরক্ষায় দুর্বলতা কি স্পষ্ট হয়ে উঠছে?Russia attack

ইউক্রেনীয় কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার ভোরে রাশিয়ার ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কিয়েভের অন্তত দুটি জেলায় আঘাত হানে। এতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং দুজন নিহত হয়।

Advertisement
Advertisement
Advertisement

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, কিয়েভে তারা এমন সামরিক ও শিল্প স্থাপনায় হামলা চালিয়েছে, যেখানে মাঝারি ও দীর্ঘপাল্লার ড্রোন উৎপাদন ও সংরক্ষণ করা হতো।

এ ছাড়া, ওডেসা ও পিভদেনি বন্দরের এমন অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে, যেখানে সামরিক মালামাল ও জ্বালানি গ্রহণ, সংরক্ষণ এবং পরিবহনে ব্যবহৃত হয় বলে দাবি করেছে মস্কো।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানায়, ওডেসা অঞ্চলের বন্দরের উদ্দেশে যাওয়ার পথে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর একটি সামুদ্রিক জাহাজ এবং একটি উচ্চগতির নৌযানেও হামলা চালানো হয়েছে।

বিষয়: রাশিয়াসাগরহামলাজাহাজসমুদ্রবন্দরইউক্রেনবন্দরইউক্রেন যুদ্ধ
সর্বশেষ
  • ১

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ২

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৩

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৪

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

  • ৫

    ‘২৪ ঘণ্টা হল খোলা চাই, এইখানে একটা মিসলিডিং আছে’

সম্পর্কিত
  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

  • ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে দুই ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় মহাখালীর এসকেএস শপিং মলের পেছনে পুরোনো ভবনের আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় ধানমন্ডি ২৭-এ অ্যাপেক