চরচা প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী মনিরা শারমিন তার মনোনয়নপত্র বাতিল করে দেওয়া রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছেন।
আজ রোববার দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে গিয়ে তিনি এই আপিল করেন।
মনিরা শারমিন বলেন, “আমি আপিল করেছি। আগামীকাল (২৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় শুনানির সময় দিয়েছে কমিশন।”
এনসিপির এই নেত্রী বলেন, “সরকারি চাকরি হিসেবে আমি যে পর্যায়ে কাজ করেছি, সেখানে সিদ্ধান্ত নেওয়ার কোনো ক্ষমতা ছিল না। কাজেই আমি মনে করি না যে এটা মনোনয়নপত্র বাতিল হওয়ার মতো।”
এর আগে গত বৃহস্পতিবার সরকারি চাকরি থেকে পদত্যাগের তিন বছর অতিবাহিত না হওয়ার কারণে রিটার্নিং কর্মকর্তা মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করেন।
গত ২২ এপ্রিল জামায়াত জোটের ১৩ প্রার্থীর মধ্যে ১২ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।