
মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।
দেশীয় পরিবেশ থেকে ভাইরাসের স্ট্রেইন ব্যবহার করে হাঁসের প্লেগের সাশ্রয়ী টিকা উদ্ভাবন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) গবেষকরা।
বার্তা সংস্থা ইউএনবি জানায়, আজ সোমবার এই গবেষণার অগ্রগতি সম্পর্কে জানান গবেষণাকারী দলের প্রধান মো. বাহানুর রহমান।
বাকৃবির ভেটেরিনারি সায়েন্স অনুষদের ডিন ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক মো. বাহানুর রহমান জানান, হাঁসের প্লেগ মূলত অত্যন্ত সংক্রামক বা ভাইরাসজনিত ব্যাধি। খামারে এ রোগের প্রাদুর্ভাব দেখা দিলে আক্রান্ত হাঁসের মৃত্যুর হার শতকরা ৪০ থেকে ১০০ ভাগ পর্যন্ত হতে পারে, যা খামারিদের জন্য মারাত্মক আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। পরীক্ষামূলক ট্রায়ালে নিষ্ক্রিয় টিকাটি কাঙ্ক্ষিত কার্যকারিতা দেখাতে ব্যর্থ হলেও ডিএনএ এবং মুখে খাওয়ার (ওরাল) টিকার ক্ষেত্রে কার্যকর ফলাফল দেখা গেছে।
প্রধান গবেষক বলেন, “নতুন এই উদ্ভাবনটি বর্তমানে মাঠপর্যায়ের ট্রায়াল বা ফিল্ড ট্রায়ালের অপেক্ষায় আছে। প্রয়োজনীয় প্রশাসনিক অনুমোদন ও আনুষ্ঠানিকতা শেষেই এটি বাণিজ্যিক ও খামার পর্যায়ে ব্যবহারযোগ্য হবে।“
গবেষণার শুরুতে দলটির মূল মনোযোগ ছিল দুর্বলকৃত বা 'অ্যাটেনুয়েটেড' টিকা তৈরির ওপরে। তবে পরে প্রাণি সম্পদ অধিদপ্তরের (ডিএলএস) আহ্বানে নিষ্ক্রিয় (ইনঅ্যাক্টিভেটেড) ও 'ডিএনএ' দুই ধরনের টিকা উদ্ভাবনের কাজও শুরু করা হয়।
সকল প্রক্রিয়া ও আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে আগামী এক থেকে দেড় বছরের মধ্যে নতুন টিকা খামারিদের হাতে পৌঁছাবে বলে আশা করছেন গবেষকেরা।

মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন
রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের
হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প