Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

কারাবন্দী ৪ সাংবাদিকের মুক্তির দাবিতে সরকারকে সিপিজের চিঠি

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ১৪: ৪৫
কারাবন্দী ৪ সাংবাদিকের মুক্তির দাবিতে সরকারকে সিপিজের চিঠি

গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা চার সাংবাদিকের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হত্যা মামলা প্রত্যাহার এবং তাদের মুক্তির আহ্বান জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামানকে চিঠি দিয়েছে কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)।

Advertisement
Advertisement
Advertisement

সিপিজে সারা বিশ্বে সংবাদপত্রের স্বাধীনতা এবং সাংবাদিকদের অধিকার রক্ষা নিয়ে কাজ করে। কারাগারে থাকা চার সাংবাদিক হলেন- ফারজানা রূপা, শাকিল আহমেদ, মোজাম্মেল হক বাবু এবং শ্যামল দত্ত।

সিপিজে তাদের চিঠিতে উল্লেখ করেছে, এই সাংবাদিকদের গ্রেপ্তার ছিল মূলত পূর্ববর্তী সরকারের রাজনৈতিক প্রতিশোধের অংশ। প্রায় ১৮ মাস (৬০০ দিন) পার হয়ে গেলেও পুলিশ এখনো কোনো অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করতে পারেনি। আইনি বিধিবিধান লঙ্ঘন করে দীর্ঘ সময় প্রমাণ ছাড়াই তাদের আটকে রাখা হয়েছে বলে চিঠিতে দাবি করা হয়।

সংস্থাটি সরকারকে তাদের নির্বাচনী প্রতিশ্রুতি মনে করিয়ে দিয়ে বলে, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলাগুলো দ্রুত প্রত্যাহার করা উচিত।

Advertisement
Advertisement
Advertisement

এই সাংবাদিকদের শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সিপিজে। চিঠিতে উল্লেখ করা হয়, সাংবাদিক শ্যামল দত্ত হৃদরোগ এবং গুরুতর স্লিপ অ্যাপনিয়ায় ভুগছেন, যার কোনো সুচিকিৎসা তিনি পাচ্ছেন না।

অন্যদিকে, ২০২৩ সালের শেষভাগে মোজাম্মেল হক বাবুর প্রস্টেট ক্যান্সারের অস্ত্রোপচার হলেও বর্তমানে তিনি প্রয়োজনীয় ফলোআপ চিকিৎসা থেকে বঞ্চিত। এ ছাড়া ফারজানা রূপাকে ২০২৪ সালের নভেম্বরে দুই সপ্তাহ কনডেম সেলে রাখা হয়েছিল, যা সাধারণত মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদিদের জন্য সংরক্ষিত থাকে।

চিঠিতে সিপিজে জোর দিয়ে বলেছে, কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ ছাড়াই সাংবাদিকদের দীর্ঘদিন আটকে রাখা সংবাদপত্রের স্বাধীনতার ওপর বড় আঘাত। সংস্থাটি অবিলম্বে এই সাংবাদিকদের মুক্তি নিশ্চিত করতে এবং তাদের বিরুদ্ধে থাকা ভিত্তিহীন মামলাগুলো বাতিলের দাবি জানিয়েছে।

বিষয়: মামলাকারাগারপ্রত্যাহারআটকসাংবাদিক
সর্বশেষ
  • ১

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ২

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৩

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৪

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৫

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

সম্পর্কিত
  • এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    নারী এশিয়া কাপের অলিখিত নিয়ম হল, টুর্নামেন্ট জিততে হলে অন্তত একবার হলেও ভারতকে হারাতেই হবে। সাতবারের চ্যাম্পিয়ন দলটিকে হারিয়েই ৮ বছর আগে নিজেদের প্রথম ও একমাত্র এশিয়া কাপ জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। এবারের আসরে অবশ্য সেমিফাইনালেই সাক্ষাৎ হচ্ছে দুই দলের। শক্তি-সামর্থ্যে পিছিয়ে থাকা নিগার সুল

  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।