Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

এক ফ্ল্যাট ৪ জনের কাছে বিক্রি, গ্রেপ্তার ৩

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ২১: ৪২
এক ফ্ল্যাট ৪ জনের কাছে বিক্রি, গ্রেপ্তার ৩

একই ফ্ল্যাট চারজনের কাছে বিক্রি করে প্রায় ৫৩ লাখ টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র। প্রতিবারই একই গল্প–টাকার জরুরি দরকার বলে মালিক মর্টগেজ থাকা ফ্ল্যাটটি বিক্রি করছেন। আগাম টাকা দিলে রেজিস্ট্রি করে দেওয়া হবে–এটাই ছিল তাদের টোপ।

Advertisement
Advertisement
Advertisement

ঢাকার হাজারীবাগ এলাকায় একই ফ্ল্যাট একাধিকবার বিক্রির এমন অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

আজ বৃহস্পতিবার সিআইডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সিআইডি বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান বলেন, “চক্রটি বহুদিন ধরে হাজারীবাগের ষড়কুঞ্জ আবাসিক এলাকার একটি ফ্ল্যাট বারবার বিক্রির প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ হাতিয়ে আসছিল। তারা প্রথমে ফ্ল্যাট কেনার প্রলোভন দেখায়। কিন্তু দাবি করে ফ্ল্যাটটি মর্টগেজ রয়েছে। মালিকের টাকার দরকার, অগ্রিম টাকা দিলে দ্রুত রেজিস্ট্রি করে দেবে এমন প্রলোভন দেখানো হয়। এভাবে ধাপে ধাপে টাকা নেওয়ার পর সময়ক্ষেপণ ও নতুন অজুহাত তৈরি করাই ছিল তাদের কৌশল।”

Advertisement
Advertisement
Advertisement

চক্রটি আগস্ট মাসে বায়না–নামার মাধ্যমে ৪১ লাখ ৪০ হাজার টাকা নেয়। ঘটনার পরে হাজারীবাগ থানায় মামলা দায়ের হলে সিআইডি তদন্তের ভিত্তিতে তিনজনকে গ্রেপ্তার করে।

সিআইডি আরও জানায়, একই ফ্ল্যাট দেখিয়ে অন্যদের কাছ থেকেও টাকা নিয়েছে চক্রটি। এর মধ্যে মো. শাহাদাৎ হোসেনের ১২ লাখ টাকা, মো. মাহবুবুর রহমানের ৯ লাখ ৪০ হাজার টাকা ও নান্নু মিয়া ইমনের ৫ লাখ ৩০ হাজার টাকা নেয় চক্রটি। গত ২৮ আগস্ট একই ফ্ল্যাট ২৬ লাখ ২৫ হাজার টাকায় রওশন আরা নামে এক নারীর কাছে রেজিস্ট্রিও করে দেয় তারা।

গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা প্রতারণার বিষয়টি স্বীকার করেছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।

বিষয়: সিআইডিমামলাপুলিশতদন্তপুলিশ সুপার
সর্বশেষ
  • ১

    সাংবাদিকদের দমনের উদ্দেশ্যে কোনো আইন করা হচ্ছে না: তথ্যমন্ত্রী

  • ২

    ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

  • ৩

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ৪

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৫

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

সম্পর্কিত
  • সাংবাদিকদের দমনের উদ্দেশ্যে কোনো আইন করা হচ্ছে না: তথ্যমন্ত্রী

    সাংবাদিকদের দমনের উদ্দেশ্যে কোনো আইন করা হচ্ছে না: তথ্যমন্ত্রী

    সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বিশৃঙ্খলা’ থামিয়ে সম্প্রীতি রক্ষা এবং জনপরিসরে নৈতিক অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধ করাই সরকারের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান। তিনি বলেছেন, “কোনো অবস্থাতেই মুক্তচিন্তা, সংবাদ মাধ্যমের স্বাধীনতা বা সাংবাদিকদের দমনের উদ্দেশ্যে কোনো আইন করা

  • ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

    ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

    ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে অংশ নেবেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। বার্তা সংস্থা ইউএনবি জানায়, আজ বৃহস্পতিবার ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

  • এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    নারী এশিয়া কাপের অলিখিত নিয়ম হল, টুর্নামেন্ট জিততে হলে অন্তত একবার হলেও ভারতকে হারাতেই হবে। সাতবারের চ্যাম্পিয়ন দলটিকে হারিয়েই ৮ বছর আগে নিজেদের প্রথম ও একমাত্র এশিয়া কাপ জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। এবারের আসরে অবশ্য সেমিফাইনালেই সাক্ষাৎ হচ্ছে দুই দলের। শক্তি-সামর্থ্যে পিছিয়ে থাকা নিগার সুল

  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।