চরচা প্রতিবেদক

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ফিশিং বোটে অগ্নিকাণ্ডে দগ্ধ দুই নাবিক মারা গেছেন। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে গতকাল মঙ্গলবার রাতে দুজনের মৃত্যু হয়।
দগ্ধ অপর তিনজন নাবিক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ও একজনকে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে কর্ণফুলী নদীর সদরঘাট এলাকায় নোঙ্গর করা ‘এফবি দেশ‘ নামক মাছ ধরার বোটে আগুন লাগে। এতে ছয়জন দগ্ধ হন।
নিহতরা হলেন– রুবেল ও শাহ আলম। রুবেলের বাড়ি পটুয়াখালী ও শাহ আলমের বাড়ি নোয়াখালী জেলায়। তারা দুজনই বোটটিতে গ্রিজার হিসেবে কর্মরত ছিলেন।
ফিশিং বোটের ক্যাপ্টেন জুবায়ের মাহমুদ চরচাকে জানান, ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার পর রাতে তারা মারা যান। এরপর পরিবারের ইচ্ছায় তাদের মরদেহ পরিবারকে পৌঁছে দেওয়া হয়।