
মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।
ভারতে তৈরি তিনটি কাশির সিরাপে বিষাক্ত রাসায়নিকের উপস্থিতি নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্কতা জারি করেছে।
সংস্থাটি আহ্বান জানিয়েছে, এই ওষুধগুলো কোথাও পাওয়া গেলে যেন দ্রুত বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে জানানো হয়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, দূষিত সিরাপগুলো হলো: কোলড্রিফ, রেস্প্রিফেস টি আর এবং রিলাইফ-এর নির্দিষ্ট কিছু ব্যাচ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, দূষিত পণ্যগুলো অত্যন্ত বিপজ্জনক এবং এগুলো সেবনে গুরুতর, এমনকি প্রাণঘাতী অসুস্থতাও হতে পারে।
ভারতের কেন্দ্রীয় ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে জানিয়েছে, মধ্যপ্রদেশের ছিন্দওয়ারা জেলায় সম্প্রতি পাঁচ বছরের কম বয়সী যে শিশুরা মারা গেছে, তারা এই সিরাপগুলো সেবন করেছিল। পরীক্ষায় দেখা গেছে, এই কাশির সিরাপে বিষাক্ত ডাইথিলিন গ্লাইকল-এর উপস্থিতি অনুমোদিত সীমার চেয়ে প্রায় ৫০০ গুণ বেশি ছিল।
রয়টার্সকে সিডিএসসিও আরও জানিয়েছে, দূষিত এই সিরাপগুলি ভারত থেকে রপ্তানি করা হয়নি এবং অবৈধভাবে রপ্তানিরও কোনো প্রমাণ মেলেনি। অন্যদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন নিশ্চিত করেছে এই বিষাক্ত সিরাপগুলো যুক্তরাষ্ট্রে পাঠানো হয়নি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা আন্তর্জাতিক কর্তৃপক্ষকে সতর্ক থাকার এবং তাদের দেশগুলোতে এই সিরাপগুলোর উপস্থিতি পরীক্ষা করার পরামর্শ দিয়েছে।

মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন
রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের
হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প