Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

পানিতে ডুবে শিশুমৃত্যু রোধে সমাধানমুখী সাংবাদিকতার তাগিদ

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ৩০ জুন ২০২৬, ১১: ০৪
পানিতে ডুবে শিশুমৃত্যু রোধে সমাধানমুখী সাংবাদিকতার তাগিদ

দেশে পানিতে ডুবে শিশুমৃত্যু প্রতিরোধে গণমাধ্যমকে আরও তথ্যনির্ভর, অনুসন্ধানী ও সমাধানমুখী সাংবাদিকতা করার আহ্বান জানিয়েছেন শীর্ষ গণমাধ্যম নীতিনির্ধারকেরা। তাদের মতে, শিশুর পানিতে ডুবে মৃত্যুর ঘটনাকে শুধু দুর্ঘটনার সংবাদ হিসেবে প্রকাশ না করে এর কারণ, কার্যকর সমাধান, সফল উদ্যোগ এবং নীতিগত প্রয়োজনীয়তা তুলে ধরতে হবে। এতে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি নীতিনির্ধারণী পর্যায়েও ইতিবাচক প্রভাব পড়বে।

Advertisement
Advertisement
Advertisement

গতকাল সোমবার রাজধানীর একটি হোটেলে পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ, শিশুর প্রারম্ভিক বিকাশ ও সুরক্ষা বিষয়ে উচ্চপর্যায়ের গণমাধ্যম নীতিনির্ধারক ও গেটকিপারদের সঙ্গে এক পরামর্শসভায় এসব মতামত উঠে আসে। আন্তর্জাতিক সংস্থা সিনারগোসের সহযোগিতায় সমষ্টি মিডিয়া কমিউনিকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এ সভার আয়োজন করে।

সভায় জানানো হয়, দেশে প্রতিদিন গড়ে প্রায় ৩০ শিশু পানিতে ডুবে মারা যায়। তবে এক থেকে পাঁচ বছর বয়সী শিশুদের জন্য কমিউনিটি চাইল্ড কেয়ার সেন্টার এবং বড় শিশুদের সাঁতার প্রশিক্ষণের মতো গবেষণাভিত্তিক উদ্যোগের মাধ্যমে এ ধরনের মৃত্যু উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হয়েছে। এসব কেন্দ্র শিশুদের ভাষা, মানসিক ও সামাজিক বিকাশ, বিদ্যালয়ের প্রস্তুতি এবং নিরাপদ পরিবেশে বেড়ে ওঠার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সভায় আরও জানানো হয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ১৬ জেলায় বাস্তবায়িত প্রকল্পের প্রথম পর্যায় গত বছরের ডিসেম্বরে শেষ হয়েছে। অনুমোদনের অপেক্ষায় থাকা নতুন প্রকল্প প্রস্তাবে ৩০ জেলার ৭৯ উপজেলায় কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। প্রকল্পটির দীর্ঘমেয়াদি স্থায়িত্ব নিশ্চিত করতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত করার সুপারিশ করেন বক্তারা।

Advertisement
Advertisement
Advertisement
শিশুদের অনলাইন সুরক্ষায় যুক্তরাষ্ট্রে বিল পাসUSA House of Represenatives

সভায় মাল্টিমিডিয়া সংবাদমাধ্যম চরচার সম্পাদক সোহরাব হাসান বলেন, “প্রকল্পভিত্তিক উন্নয়ন দিয়ে খুব বেশি দূর এগোনো যাবে না। এটিকে স্থানীয় সরকার, নাগরিক সমাজ, নারী, তরুণ এবং গণমাধ্যমকে সম্পৃক্ত করে স্থায়ী উদ্যোগে পরিণত করতে হবে। যেসব এলাকায় পানিতে ডুবে শিশুমৃত্যুর ঝুঁকি বেশি, সেখানে আরও বেশি কেন্দ্র গড়ে তুলতে হবে। গণমাধ্যমকে সরকারকে বারবার মনে করিয়ে দিতে হবে, যেন এ ধরনের কার্যকর উদ্যোগ কোনোভাবেই থেমে না যায়।”

সিনারগোস বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর এশা হুসাইন বলেন, আগে পানিতে ডুবে শিশুমৃত্যুকে অনেকেই ভাগ্যের বিষয় বলে মনে করতেন। কিন্তু গবেষণায় প্রমাণিত হয়েছে, ছোট শিশুদের নিরাপদ তত্ত্বাবধান এবং বয়সভিত্তিক সাঁতার প্রশিক্ষণের মাধ্যমে অধিকাংশ মৃত্যু প্রতিরোধ করা সম্ভব। সেই গবেষণার ভিত্তিতেই সরকারের নেতৃত্বে কর্মসূচির সম্প্রসারণ শুরু হয়েছে।

এশা হুসাইন আরও বলেন, “ভালো উদ্যোগের ধারাবাহিকতা বজায় রাখতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নীতিনির্ধারণী পর্যায়ে পরিবর্তন এলেই অনেক সময় কার্যকর উদ্যোগ থমকে যায়। কিন্তু তথ্য-প্রমাণভিত্তিক সংবাদ সিদ্ধান্ত গ্রহণের পর্যায়ে ইতিবাচক চাপ তৈরি করে এবং কার্যকর উদ্যোগকে এগিয়ে নিতে সহায়তা করে।“

পরামর্শসভায় বক্তারা বলেন, শিশুর পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ কেবল স্বাস্থ্য বা নিরাপত্তার বিষয় নয়, এটি মানবসম্পদ উন্নয়ন ও ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার সঙ্গেও সম্পর্কিত। তাই শিশু সুরক্ষা, প্রারম্ভিক শৈশব বিকাশ এবং কেয়ার ইকোনমির মতো বিষয়গুলোকে জাতীয় উন্নয়ন আলোচনায় আরও গুরুত্ব দেওয়া প্রয়োজন।

সভায় অংশ নেওয়া সম্পাদক, সংবাদপ্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিকেরা শিশু সুরক্ষা, প্রারম্ভিক শৈশব বিকাশ এবং পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধকে জনস্বার্থের গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে আরও গুরুত্ব দিয়ে তুলে ধরার অঙ্গীকার করেন। তাদের মতে, ঘটনা-কেন্দ্রিক সংবাদ প্রকাশের পাশাপাশি সমাধান, নীতি ও কার্যকর উদ্যোগ নিয়ে ধারাবাহিক সাংবাদিকতাই এ ক্ষেত্রে দীর্ঘমেয়াদি পরিবর্তন আনতে পারে।

বিষয়: দুর্ঘটনাসাংবাদিকতাপানিতে ডুবে মৃত্যুসাংবাদিকশিশুমৃত্যুশিশু
সর্বশেষ
  • ১

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

  • ২

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

  • ৩

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ৪

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৫

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

সম্পর্কিত
  • মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

    রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

  • রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

  • হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

  • মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প