Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

চীন ও ভিয়েতনামে টাইফুন নারার প্রভাবে ভারী বৃষ্টিতে বন্যা

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬, ১৬: ৫১
চীন ও ভিয়েতনামে টাইফুন নারার প্রভাবে ভারী বৃষ্টিতে বন্যা
চীনের গুয়াংশি প্রদেশে নৌকায় করে বন্যাকবলিত বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে উদ্ধারকর্মীরা। ছবি: রয়টার্স

টাইফুন নারার প্রভাবে বন্যা ও ভূমিধসে উত্তর ভিয়েতনাম ও চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংশি প্রদেশ বিপর্যস্ত হওয়ার পাশাপাশি ভারী বৃষ্টিতে অবকাঠামো ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

বন্যার পানি বাড়তে থাকায় চীনে প্রায় ৫৪ হাজার মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। এর মধ্যে ৮ হাজার ৮৭ জনকে জরুরি আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

উত্তর ভিয়েতনামে নারার কারণে কয়েক দিন ধরে চলা ভারী বৃষ্টিতে একজনের মৃত্যু এবং ৪ হাজার ৩০০-এর বেশি পরিবার বাস্তুচ্যুত হয়েছে।

নারা বেইবু উপসাগরের ওপর অবস্থান করছিল, যা টনকিন উপসাগর নামেও পরিচিত। তবে আবহাওয়া কর্মকর্তারা জানিয়েছেন, এটি স্থলভাগে আঘাত হানবে না। বরং উত্তরের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাত ঘটাবে।

ভিয়েতনামের পার্বত্য প্রদেশ লাং সন ও কাও ব্যাংয়ে আজ সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ২৩৬ মিলিমিটার (৯ ইঞ্চি) থেকে ৩০০ মিলিমিটার (১২ ইঞ্চি) পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে। এতে বন্যা ও ভূমিধসের সৃষ্টি হয়েছে।

উত্তর ভিয়েতনামের কুয়াং নিন প্রদেশে অবস্থিত ইউনেসকো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হা লং বে এলাকাটিও বন্যার কবলে পড়েছে। এর ফলে শহরের কিছু অংশ প্লাবিত হওয়ার পাশাপাশি পর্যটন, মৎস্য আহরণ ও পরিবহন ব্যবস্থা ব্যাহত হয়েছে।

চীনের পূর্ব উপকূলে টাইফুনের আঘাত, সরিয়ে নেওয়া হয়েছে ১০ লাখের বেশি মানুষকে huge waves crashing on the coast of Huangqi, Fujian province, China August 8, 2026–REUTERS

কর্তৃপক্ষ জানিয়েছে, টাইফুনের কারণে স্কুল ও অফিসের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়েছে। প্রায় ৫৫ হাজার পরিবারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। এ ছাড়া, ১০ হাজার হেক্টরের (২৫ হাজার একর) বেশি ধান ও অন্য ফসল নষ্ট হয়েছে।

চীনে ১৫টি নদীর পানি বিভিন্ন পর্যবেক্ষণ কেন্দ্রে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। সিসিটিভির ভিডিওতে দেখা গেছে, চংজুও শহরের কিছু এলাকা বাদামি রঙের বন্যার পানিতে তলিয়ে গেছে। সড়ক ও নিচু ভবনগুলোর সারি পানিতে ডুবে গেছে।

চীনা উদ্ধারকর্মীরা রাবারের বুট পরে হাঁটুসমান পানির মধ্য দিয়ে এগিয়ে যায়। তাদের কেউ কেউ নৌকা ব্যবহার করে পানিবন্দি বাসিন্দাদের সরিয়ে নেয়।

সিসিটিভি জানিয়েছে, গুয়াংশি, গুয়াংডং, হাইনান ও ফুজিয়ান প্রদেশে মুষলধারে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই ভারী বৃষ্টিপাত বুধবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

বিষয়: চীনবৃষ্টিপাতএশিয়াভিয়েতনামবৃষ্টিটাইফুনবন্যা
সর্বশেষ
  • ১

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ২

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৩

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

  • ৪

    সম্মিলিত ইসলামী ব্যাংক: তিন দিনে ২৬ হাজার গ্রাহক তুললেন কত টাকা

  • ৫

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

সম্পর্কিত
  • রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

  • হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

  • মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প

  • ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

    পশ্চিম ফিলিপাইনের পালাওয়ান দ্বীপের কাছে যাত্রীবাহী ফেরিতে অগ্নিকাণ্ডে অন্তত পাঁচজন নিহত এবং ৮০ জনের বেশি নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে দেশটির কোস্টগার্ড। স্থানীয় সময় বুধবার রাতে পালাওয়ানের কোরন এলাকার জলসীমায় এমভি জুন অ্যাস্টার ফেরিতে আগুন লাগে। খবর রয়টার্স।