আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার জন্য ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী ‘ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক’।
গত বৃহস্পতিবার গোষ্ঠীটি এক বিবৃতিতে এই ঘোষণা দেয়। সংগঠনের দাবি, সদস্য ও সমর্থকদের কাছ থেকে অনুদানের মাধ্যমে এই অর্থ সংগ্রহ করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, যে ব্যক্তি অপরাধী ট্রাম্পকে হত্যা করবে কিংবা যে ব্যক্তি এই পুরস্কারের অর্থ কোনো নির্দিষ্ট ব্যক্তি, গোষ্ঠী বা সংস্থাকে দেওয়ার সিদ্ধান্ত নেবে তাকে এই অর্থ প্রদান করা হবে।
বিবৃতিতে আরও বলা হয়, বিশ্বের মুক্তিকামী মানুষ শিশু ও বিজ্ঞানীদের হত্যাকারীকে তাড়া করে বেড়াবে। অত্যাচারীরা কখনোই শান্তি পাবে না ও এই অপরাধী কোথাও নিরাপদ আশ্রয় পাবে না। এই প্রতিশোধ যোদ্ধাদের জন্য একটি বাধ্যতামূলক অঙ্গীকার।