Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

দেশে ফিরছেন বাংলার জয়যাত্রার ১৬ নাবিক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ০৯: ৫৯
দেশে ফিরছেন বাংলার জয়যাত্রার ১৬ নাবিক

হরমুজ প্রণালিতে প্রায় চার মাসের মতো অবরুদ্ধ থাকা ‘এমভি বাংলার জয়যাত্রা’র ১৬ নাবিক দেশে ফিরছেন। গতকাল সোমবার তারা দক্ষিণ আফ্রিকার ডারবান থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

Advertisement
Advertisement
Advertisement

আজ মঙ্গলবার ওই ১৬ জনের ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

জাহাজটির ক্যাপ্টেন শফিকুল ইসলাম চরচাকে বলেন, আমিসহ ১৭ নাবিক ডারবান বন্দরে জয়যাত্রা থেকে ‘সাইন অফ’ করেছি। চিফ ইঞ্জিনিয়ার রাশেদুল হাসান ডারবান থেকে যুক্তরাষ্ট্রে যাবেন। মঙ্গলবার বিকেল নাগাদ আমাদের ১৬ জনের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

মধ্যপ্রাচ্যে যুদ্ধের মধ্যে ১১৫ দিন হরমুজ প্রণালির বিভিন্ন স্থানে আটকে থাকার পর গত ২৩ জুন বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন ‘এমভি বাংলার জয়যাত্রা‘ জাহাজটি হরমুজ অতিক্রম করে। পরবর্তীতে গত ২৬ জুন সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দর থেকে এটি দক্ষিণ আফ্রিকার ডারবানের উদ্দেশ্যে রওনা দেয়।

Advertisement
Advertisement
Advertisement

জাহাজটি সার নিয়ে ১৬ জুলাই ডারবান বন্দরে পৌঁছায়। জাহাজটির মালিক বিএসসি হলেও সিঙ্গাপুরভিত্তিক একটি প্রতিষ্ঠান সেটি ভাড়ায় চালায়। জাহাজটির ৩১ নাবিকের সবাই বাংলাদেশি ছিলেন।

গত ফেব্রুয়ারি মাসের শেষদিকে জাহাজটি পণ্য নিয়ে হরমুজে প্রবেশ করে। ওই সময় যুদ্ধ পরিস্থিতির মধ্যে মিসাইল ও ড্রোন হামলার কারণে আতঙ্ক নিয়েই দিন পার করতেন নাবিকেরা। কয়েক দফা হরমুজ অতিক্রমের চেষ্টা করেও তারা বিফল হয়েছিলেন।

জয়যাত্রার চিফ ইঞ্জিনিয়ার রাশেদুল হাসান চরচাকে বলেন, “আমরা ১৭ নাবিক সাইন অফ করেছি। এই সতেরো জনের বদলে জাহাজে নতুন নাবিক দেওয়া হয়েছে।”

জাহাজটির ক্যাপ্টেন শফিকুল ইসলাম বলেন, “আমি এ জাহাজে টানা ৯ মাস কাজ করেছি। সমুদ্রে দীর্ঘ সময় একটানা কাজ করা নাবিকদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। কিন্তু যুদ্ধকালীন পরিস্থিতির কারণে আমরা এত দীর্ঘ সময় জাহাজে কাটিয়েছি।”

বিষয়: জাহাজনাবিকহরমুজ প্রণালিবাংলাদেশ
সর্বশেষ
  • ১

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ২

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৩

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৪

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৫

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।