ভারতের কেন্দ্রীয় সরকারের মন্ত্রী জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিংয়ের সঙ্গে বৈঠকের পরে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এরইমধ্যে পদত্যাগ করেছেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পদত্যাগপত্র পাঠানোর পর প্রতিক্রিয়া জানিয়েছেন সিজেপি-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে।
অভিজিৎ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “ধর্মেন্দ্র প্রধানের এই পদত্যাগই প্রমাণ করে যে—যদি আপনি ভয় না পান এবং সরকারের অন্যায়ের সামনে মাথা নত না করেন, তবে যেকোনো পদত্যাগ নিশ্চিত করা সম্ভব। তাই গবেষণাগার কিংবা রাজপথ—কোথাও গণতন্ত্রকে ভয় পাওয়ার সুযোগ নেই।”
নিট পরীক্ষার প্রশ্নফাঁস বিতর্ক নিয়ে মাসব্যাপী তীব্র আন্দোলনের মুখে শনিবার পদত্যাগ করেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি জানান, এটি তার জন্য কোনো ‘ব্যক্তিগত মর্যাদার’ বিষয় নয়। গত ১০ দিনে ঘটে যাওয়া নানা ঘটনায় ব্যথিত হয়ে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন।