
মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে নীলফামারী জেলার সৈয়দপুরের গোলাহাটে সংঘটিত নৃশংস গণহত্যার স্বীকৃতি দাবি করা হয়েছে। গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে এক স্মরণ ও আলোচনা সভায় এই দাবি জানানো হয়।
গতকাল শনিবার (১৩ জুন) বিকেলে রাজধানী ঢাকার নিমতলীতে এশিয়াটিক সোসাইটি মিলনায়তনে এই বিশেষ স্মরণ সভার আয়োজন করা হয়। জেনোসাইড জাস্টিস অ্যান্ড রিসার্চ ফোরাম এবং বাংলা ভুবন ঐকতান যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং দেশাত্মবোধক আবহের মধ্য দিয়ে শুরু হয় এই স্মরণ সভা। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা ১৯৭১ সালের সেই ভয়াবহ দিনটির স্মৃতিচারণ এবং আন্তর্জাতিকভাবে এই গণহত্যার স্বীকৃতির প্রয়োজনীয়তার ওপর কথা বলেন।
সভায় উপস্থিত সৈয়দপুরের শহীদ পরিবারের সদস্য সাইদুর রহমান বলেন, “যে দেশটার মুক্তিযুদ্ধ না হলে জন্ম হতো না। সেই দেশের জন্ম নিয়ে আমরা তেমন ঘটা করে কোনো আয়োজন করি না। আমার দেশ মুক্তিযোদ্ধা তৈরির হ্যাচারি। কিন্তু আমরা শহীদ বুদ্ধিজীবী লিখছি যেখানে অন্য শহীদদের ক্ষেত্রে জাত তৈরি করা হয়েছে। মুক্তিযুদ্ধের ইতিহাসকেও খন্ড বিখন্ড করা হয়েছিল। আমার এখন শঙ্কাও হয়, আমি জানি না এ দেশ আদৌ মুক্তিযুদ্ধের দেশ হবে কি না?”
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক জেবুন্নেছা গোলাহাট গণহত্যার পাশাপাশি আদিত্যপুর গণহত্যা, কালিগঞ্জ গণহত্যা এবং ছাতনী গণহত্যা নিয়েও আলোচনা করেন।
অনুষ্ঠানের সভাপ্রধান ফউজুল আজিম বলেন, “মুক্তিযুদ্ধের সময় আমাদের দেশের যেসব স্থানে অবাঙালি বা বিহারি অধ্যুষিত ছিল সেই সব স্থানেই অধিক হারে গণহত্যা হয়েছে। কিন্তু আমাদের দেশ এখনো এই বিষয়ে কোনো ধরনের পদক্ষেপ নেয়নি।”
ফউজুল আজিম আরও বলেন, “মুক্তিযুদ্ধে আমরা বাঙালিরা কখনোই আগে আক্রমণ করিনি। বিহারি এবং পাকিস্তানিরাই সর্বপ্রথম আমাদের আক্রমণ করেছে এবং পরে আমরা সেই আক্রমণ প্রতিহত করেছি।”
এ ছাড়া, অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিক ও গবেষকেরা বলেছেন, নতুন প্রজন্মের কাছে সঠিক ইতিহাস পৌঁছে দিতে গোলাহাটের মতো নির্মম গণহত্যার ঘটনাগুলোকে আরও বেশি নথিবদ্ধ ও প্রচার করা প্রয়োজন। তরুণ প্রজন্মকে এই ইতিহাসের সঙ্গে সম্পৃক্ত করার মাধ্যমেই কেবল সত্য সংরক্ষণ সম্ভব।

মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন
রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের
হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প