Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

জনসংখ্যা ইস্যুতে কী হচ্ছে সুইজারল্যান্ডে

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৪ জুন ২০২৬, ১৭: ৪৮
জনসংখ্যা ইস্যুতে কী হচ্ছে সুইজারল্যান্ডে

সুইজারল্যান্ডের জনসংখ্যা ১ কোটিতে সীমাবদ্ধ করার বিতর্কিত প্রস্তাবটি গণভোটে প্রত্যাখ্যান করেছেন দেশটির ভোটাররা। দেশটির জাতীয় সম্প্রচারমাধ্যম এসআরএফ-এর প্রাথমিক পূর্বাভাস অনুযায়ী, এই প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছেন প্রায় ৫৫ শতাংশ নাগরিক এবং পক্ষে রয়েছেন ৪৫ শতাংশ। বিবিসি’তে প্রকাশিত এক খবরে এ তথ্য জানা যায়।

Advertisement
Advertisement
Advertisement

আজ রোববার এই গণভোট অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে সুইজারল্যান্ডের সংখ্যাগরিষ্ঠ ভোটার অভিবাসন নিয়ে উদ্বেগের চেয়ে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও ইউরোপীয় ইউনিয়নের সাথে সুসম্পর্ক বজায় রাখাকেই বেশি অগ্রাধিকার দিলেন।

জনসংখ্যা সীমাবদ্ধ করার প্রস্তাবটি এসেছিল ডানপন্থী দল ‘সুইস পিপলস পার্টি’র (এসভিপি) কাছ থেকে, যারা দীর্ঘদিন ধরে অভিবাসন-বিরোধী এজেন্ডা নিয়ে প্রচারণা চালিয়ে আসছে।

তীব্র বিভেদ সৃষ্টিকারী এই ভোটের কারণে ইইউ’র সাথে দেশটির সুসম্পর্ক ঝুঁকির মুখে পড়ার আশঙ্কা তৈরি হয়েছিল।

Advertisement
Advertisement
Advertisement

এসভিপি’র মতে, এটি একটি ‘টেকসই উদ্যোগ’। বর্তমানে সুইজারল্যান্ডের জনসংখ্যা ৯১ লাখে পৌঁছেছে, যার বড় অংশই অভিবাসী। ডানপন্থী দলটি মনে করে, অভিবাসীদের কারণে দেশে আবাসন সংকট, তীব্র যানজট এবং জনসেবা খাতে যে অতিরিক্ত চাপ তৈরি হয়েছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে এই কঠোর জনসংখ্যা সীমা অত্যন্ত জরুরি।

অন্যদিকে সুইস সরকার, ব্যবসায়ী ও প্রগতিশীল দলগুলো একে ‘বিশৃঙ্খলার উদ্যোগ’ আখ্যা দিয়েছে। তাদের যুক্তি, সুইজারল্যান্ডের ২০ শতাংশ মানুষের বয়স ৬৫ বছরের বেশি। এই প্রবীণ জনগোষ্ঠীর সেবা ও করের জোগান দিতে তরুণ বিদেশী কর্মী অপরিহার্য। এছাড়া, হোটেল ও হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ খাতগুলো প্রত্যক্ষভাবে অভিবাসী শ্রমের ওপর নির্ভরশীল।

ব্যবসায়িক নেতারা, ইউরোপের সিঙ্গেল মার্কেটে সুইজারল্যান্ডের গুরুত্বপূর্ণ প্রবেশাধিকার হারানোর আশঙ্কায় ছিলেন।

সমস্ত সুইস পণ্যের অর্ধেকেরও বেশি ইইউ অন্তর্ভুক্ত দেশে বিক্রি হয়। ইউরোপের বাজারগুলোতে তাদের এই প্রবেশাধিকার মানুষের মুক্ত চলাচলের প্রতি দেশটির প্রতিশ্রুতির ওপর নির্ভরশীল। জনসংখ্যার এই সর্বোচ্চ সীমার প্রস্তাবটি অনুমোদিত হলে সুইজারল্যান্ডকে সেই চুক্তিটি বাতিল করতে হত।

এই গণভোটটিকে অনেকে ব্রিটেনের ২০১৬ সালের ‘ব্রেক্সিট’-এর সাথে তুলনা করেছিলেন। প্রস্তাবটি পাস হলে সুইস অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্য বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়ত বলে সতর্ক করেছিলেন বিশেষজ্ঞরা। ইইউ-এর সাথে সম্পর্ক ছিন্ন হলে দেশটি বড় ধরনের আইসোলেশন ঝুঁকিতে পড়ত, যা গত বছরের মার্কিন শুল্ক বাণিজ্যের ধাক্কা সামলানো সুইজারল্যান্ডের জন্য আরও সংকটের কারণ হত।

বিষয়: ইউরোপীয় ইউনিয়নগণভোটসুইজারল্যান্ডজনসংখ্যা
সর্বশেষ
  • ১

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ২

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৩

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৪

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৫

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।