Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

সুইডেনে স্কুলে তলোয়ার নিয়ে এক তরুণের হামলা, নিহত ১, আহত ২

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ১৫: ০০
সুইডেনে স্কুলে তলোয়ার নিয়ে এক তরুণের হামলা, নিহত ১, আহত ২
সুইডেনে তলোয়ার হাতে একজন স্কুলে হামলা চালিয়ে বেশ কয়েকজনকে আহত করার পর পুলিশ ও জরুরি সেবাকর্মীদের ব্যাপক তৎপরতা। ২১ আগস্ট ২০২৬। ছবি: ইউএনবি

সুইডেনের মধ্যাঞ্চলে তলোয়ার হাতে এক ১৮ বছর বয়সী তরুণ একটি স্কুলে হামলা চালিয়ে একজনকে হত্যা এবং অন্তত দুজনকে গুরুতর আহত করেছে বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় সময় শুক্রবার এ ঘটনা ঘটে।

Advertisement
Advertisement
Advertisement

বার্তা সংস্থা এপির বরাতে বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

পুলিশপ্রধান টমি আলরিকসন বলেন, স্টকহোমের উত্তর-পশ্চিমে ফাগেরস্তা শহরের ব্রিনেল স্কুলে হামলার পর সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সন্দেহভাজনকে আটক করার সময় পুলিশ গুলি চালায়। তবে সে আহত হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে জানানো হয়নি। কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, সন্দেহভাজন পুলিশের হেফাজতেই রয়েছে এবং তাকে হাসপাতালে নেওয়া হয়নি।

Advertisement
Advertisement
Advertisement

স্কুলে ক্লাস চলাকালে এই হামলার ঘটনা ঘটে। ওই সময় স্কুলটিতে প্রায় ৪০০ থেকে ৫০০ শিক্ষার্থী ছিল। হামলার সম্ভাব্য উদ্দেশ্য সম্পর্কে কর্তৃপক্ষ কোনো তথ্য প্রকাশ করেনি।

আলরিকসন সাংবাদিকদের বলেন, “এই মুহূর্তে একাধিক হামলাকারী থাকার কোনো কারণ আমরা দেখছি না।” তিনি জানান, তদন্ত অব্যাহত রয়েছে।

জাতীয় পুলিশ জানিয়েছে, তদন্তকারীরা সন্দেহভাজনের সঙ্গে সংশ্লিষ্ট দুটি স্থাপনায় তল্লাশি চালিয়েছে এবং বিপুলসংখ্যক প্রত্যক্ষদর্শীকে জিজ্ঞাসাবাদ করার পরিকল্পনা রয়েছে।

আলরিকসন বলেন, তদন্ত এগিয়ে যাওয়ার সময় প্রত্যক্ষদর্শীদের বক্তব্যে যাতে কোনো প্রভাব না পড়ে, সে জন্য কর্তৃপক্ষ কিছু তথ্য প্রকাশ করা থেকে বিরত রয়েছে।

অভিবাসন কমার পর কীভাবে ভোটার টানবে সুইডেনের ডেমোক্র্যাটরা?sweden

সুইডেনের সংবাদ সংস্থা টিটি জানিয়েছে, ভাস্টম্যানল্যান্ড কাউন্টির কর্মকর্তারা বলেছেন, গুরুতর আহত দুজনই ছেলে এবং তাদের বয়স ১২ থেকে ১৭ বছরের মধ্যে। নিহত ব্যক্তির পরিচয় সম্পর্কে কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।

পুলিশের মুখপাত্র পেল্লে ভামস্টাড টিটিকে বলেন, শুক্রবার দুপুরের কিছুক্ষণ পর পুলিশ জরুরি ফোনকল পায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর স্কুলটির চারপাশের একটি বড় এলাকা ঘিরে ফেলা হয়।

কর্মকর্তারা জানান, আশপাশের কয়েকটি স্কুলেও নিরাপত্তাজনিত কারণে শিক্ষার্থী ও কর্মীদের ভেতরে অবস্থানের নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে এলাকায় সড়ক অবরোধও স্থাপন করা হয়।

গ্রীষ্মের ছুটি শেষে শিক্ষার্থীরা স্কুলে ফেরার কিছুদিন পর ফাগেরস্তায় এই সহিংসতার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন।

এক্সে দেওয়া এক পোস্টে ক্রিস্টারসন বলেন, “এই ঘটনার পেছনে কী কারণ রয়েছে, তা আমরা এখনো জানি না। তবে আমরা জানি, পুলিশ অত্যন্ত তৎপরতার সঙ্গে কাজ করছে।” তিনি বলেন, এই ঘটনায় ক্ষতিগ্রস্ত সবার কথা তার মনে রয়েছে।

হামলার পর সহায়তা দেওয়ার জন্য ফাগেরস্তা পৌর কর্তৃপক্ষ কাছের একটি ক্রীড়া হলে একটি সংকট সহায়তা কেন্দ্র খুলেছে।

ভাস্টম্যানল্যান্ড কাউন্টির কর্মকর্তারা বলেছেন, এই ঘটনায় অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় পুলিশ, দমকলকর্মী এবং স্বাস্থ্যসেবা কর্মীরা কাজ করছে।

বিষয়: নিহতশিক্ষার্থীস্কুলপুলিশআহতহামলাসুইডেনইউরোপ
সর্বশেষ
  • ১

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ২

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৩

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

  • ৪

    সম্মিলিত ইসলামী ব্যাংক: তিন দিনে ২৬ হাজার গ্রাহক তুললেন কত টাকা

  • ৫

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

সম্পর্কিত
  • রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

  • হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

  • মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প

  • ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

    পশ্চিম ফিলিপাইনের পালাওয়ান দ্বীপের কাছে যাত্রীবাহী ফেরিতে অগ্নিকাণ্ডে অন্তত পাঁচজন নিহত এবং ৮০ জনের বেশি নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে দেশটির কোস্টগার্ড। স্থানীয় সময় বুধবার রাতে পালাওয়ানের কোরন এলাকার জলসীমায় এমভি জুন অ্যাস্টার ফেরিতে আগুন লাগে। খবর রয়টার্স।