Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

মার্চে রাজনৈতিক সহিংসতা বেড়ে ৩ গুণ: এমএসএফ

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ৩১ মার্চ ২০২৬, ১৮: ০৬
মার্চে রাজনৈতিক সহিংসতা বেড়ে ৩ গুণ: এমএসএফ

মার্চে দেশে রাজনৈতিক সহিংসতা বেড়ে ৩ গুণ হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)। আজ মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানায় সংস্থাটি।

Advertisement
Advertisement
Advertisement

প্রতিবেদনে বলা হয়, গত এক মাসে মোট ৫৬টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে। এর মধ্যে ১৪ জন ব্যক্তি নিহত হয়েছেন, আহত ৩৯০। যেখানে ফেব্রুয়ারিতে ১৮টি ঘটনায় দুজন ব্যাক্তি নিহত হয়।

এতে বলা হয়, ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর রাজনৈতিক সহিংসতা বৃদ্ধি পেয়েছে। সহিংসতার বেশিরভাগ ঘটনায় সরকারি দল বিএনপির অন্তর্দ্বন্দ্ব এবং আধিপত্য বিস্তারের প্রভাব লক্ষ্য করা যায়, যা জনমনে আতংক তৈরি করছে।

গণমাধ্যমে প্রকাশিত ও এমএসএফ কর্তৃক সংগৃহীত তথ্য অনুযায়ী, রাজনৈতিক সহিংসতার ৫৬টি ঘটনায় সহিংসতার শিকার হয়েছেন ৪০৪ জন ব্যক্তি। সহিংসতার শিকার ব্যক্তিদের মধ্যে নারীসহ ১৪ জন নিহত এবং ৩৯০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে বিএনপির ১০ জন, জামায়াতের ২ জন, ১ জন নারী এবং ১ জনের রাজনৈতিক পরিচয় সঠিকভাবে জানা যায়নি।

Advertisement
Advertisement
Advertisement

সহিংসতার ৫৬টি ঘটনার মধ্যে বিএনপির অন্তর্দ্বন্দ্বে ৩১টি, বিএনপি-আওয়ামী লীগ ৯টি, বিএনপি-জামায়াত সংঘর্ষের ৮টি, বিএনপি-এনসিপি সংঘর্ষের ২টি, জামায়াতের অন্তর্দ্বন্দ্বে ১টি ঘটেছে। সহিংসতার ৫৬টি ঘটনার মধ্যে ৫ টি ঘটনায় ভাংচুর হলেও কেউ হতাহত হয়নি।

আরও জানানো হয়, মার্চ মাসে ধর্ষণের ঘটনা বৃদ্ধি পেয়েছে। ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে ধর্ষণের ঘটনা ছিল ৩৩টি। যা মার্চ মাসে গিয়ে দাঁড়ায় ৪৮টিতে।

এতে বলা হয়, নারী ও শিশুদের প্রতি সহিংসতার বিরুদ্ধে দেশে যথেষ্ট কঠোর আইন রয়েছে। কিন্তু অপরাধ দমন ও নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের কার্যকর ভূমিকা দেখা যাচ্ছে না। ফলে নারী ও শিশুদের নিরাপত্তাহীনতার জায়গাটি প্রকট আকার ধারণ করেছে। যা কখনই কাম্য হতে পারে না। নারী ও শিশু সহিংসতার এই ভয়াবহ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হলে প্রয়োজন দ্রুত ও কার্যকর পদক্ষেপ।

এমএসএফ কর্তৃক সংগৃহীত তথ্য অনুযায়ী মার্চে নারী ও শিশু নির্যাতনের ২৮৯টি ঘটনা সংঘটিত হয়েছে, যা গত মাসের তুলনায় ৩৬টি বেশি। এ মাসে ধর্ষণের ঘটনা ৪৮টি, সংঘবদ্ধ ধর্ষণ ১৫টি, ধর্ষণ ও হত্যা ৩টি। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছে ৪ জন প্রতিবন্ধী কিশোরী ও নারী।

ধর্ষণের শিকার ৪৮ জনের মধ্যে ১০ জন শিশু ও ১১ জন কিশোরী রয়েছে, অপরদিকে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন ৬ জন কিশোরী ও ৯ জন নারী এবং ধর্ষণ ও হত্যার শিকার হয়েছেন ২ জন শিশু ও ১ জন নারী। ধর্ষণচেষ্টা ২৪টি, যৌন হয়রানি ২২টি, শারীরিক নির্যাতনের ৩৭টি ঘটনা ঘটেছে। এসিড নিক্ষেপে আক্রান্ত হয়েছেন ১ জন নারী।

অন্যদিকে প্রতিবেদনটিতে দেখা যায়, আওয়ামী লীগের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত মামলা কমে গেছে। এ বছরের ফেব্রুয়ারিতে ৪১টি মামলা হলেও মার্চ মাসে ৩টি মামলা হয়েছে বলে জানিয়েছে এমএসএফ।

এ ছাড়া এ মাসে ঈদযাত্রাকে কেন্দ্র করে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনায় মানুষ নিহত হয়েছে। ঈদুল ফিতরের আগে ও পরে ১৭ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত ১২ দিনে দেশে সড়ক, নৌ ও রেলপথে দুর্ঘটনায় ১১৬ জন নিহত এবং আহত হয়েছেন ৪৬০ জন।

বিষয়: দূর্ঘটনামামলাবিজ্ঞপ্তিমানবাধিকারআওয়ামী লীগধর্ষণ
সর্বশেষ
  • ১

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ২

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৩

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৪

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৫

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।