Advertisement Banner

দুই মাস পূর্তিতে সংবাদ সম্মেলন করবে সরকার

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
দুই মাস পূর্তিতে সংবাদ সম্মেলন করবে সরকার
ফাইল ছবি

সরকারের দায়িত্ব গ্রহণের দুই মাস পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। আজ শনিবার প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে বিকেল সাড়ে ৩টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

গতকাল শুক্রবার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রেস সচিব ও মুখপাত্র সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রেস উইংয়ের সদস্যরা।

সংবাদ সম্মেলনে সরকারের গত দুই মাসের কার্যক্রম, অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হতে পারে। পাশাপাশি সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়েও বক্তব্য দেওয়া হতে পারে।

সম্পর্কিত