Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

‘স্পনসর না পেলে’ ব্রাজিলকে স্বাগত জানাতে চান না ক্রীড়া প্রতিমন্ত্রী

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

ঢাকা, বাংলাদেশ
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬, ১৯: ৫৫
‘স্পনসর না পেলে’ ব্রাজিলকে স্বাগত জানাতে চান না ক্রীড়া প্রতিমন্ত্রী
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ছবি : সংগৃহীত

আগামী অক্টোবরে ব্রাজিলের সঙ্গে বাংলাদেশের প্রস্তাবিত আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সরকারি অর্থ খরচ হবে না বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) যদি পৃষ্ঠপোষক জোগাড় করতে পারে, তাহলে সরকারের তরফ থেকে সাহায্য করার কথা জানিয়েছেন জাতীয় দলের সাবেক এই গোলকিপার।

Advertisement
Advertisement
Advertisement

আগামী সেপ্টেম্বর-অক্টোবরের ফিফা আন্তর্জাতিক উইন্ডোতে কোলকাতায় ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে ভিনিসিয়ুস-রাফিনিয়াদের। একই সময়ে রেকর্ড পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে ঢাকায় আনার চেষ্টা করছে বাফুফে।

Advertisement
Advertisement
Advertisement

তবে এই আয়োজনে সরকার কোনো আর্থিক সহায়তা দেবে না বলেই জানিয়েছেন আমিনুল। বক্সিং ফেডারেশন আয়োজিত কোচেস ট্রেনিংয়ের সমাপনী অনুষ্ঠানে তিনি বলেন, “আপনারা জানেন বিদ্যুৎ-জ্বালানি সহ বিভিন্ন সেক্টর নিয়ে আমাদের অনেক বেশি ব্যয় বহন করতে হচ্ছে, তাই এই মুহূর্তে একটি ম্যাচের জন্য এই ধরনের অর্থ ব্যয় করার মানসিকতা বা সুযোগ—কোনোটিই আমাদের নেই।”

ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়র। ছবি : রয়টার্স
ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়র। ছবি : রয়টার্স

সম্প্রতি ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের একটি প্রতিনিধি দল ঢাকা সফর করে। সেই সময়ে তারা জাতীয় স্টেডিয়াম ও বসুন্ধরা কিংস অ্যারেনা পরিদর্শন করেছে। দুটি স্টেডিয়াম তাদের সন্তোষজনক মনে হয়েছে ব্রাজিল জাতীয় দলের খেলার জন্য। তবে তারা প্রস্তাবিত ম্যাচের জন্য নিরাপত্তা, ড্রেসিংরুমসহ অন্যান্য সুযোগ-সুবিধা উন্নতির পরামর্শ দিয়েছে।

আমিনুল জানিয়েছেন, বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যকার ম্যাচটির প্রস্তাব এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। তিনি আরও বলেন, “বাফুফের সঙ্গে যেহেতু ব্রাজিলের প্রতিনিধি দলের কথা হয়েছে, তারা যদি বিভিন্ন স্পনসর এনে ম্যাচ আয়োজনের ব্যবস্থা করতে পারে, তাহলে আমরা সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করব।”

তবে ব্রাজিলের বিপক্ষে খেললে বাংলাদেশের ফুটবল কতোটা লাভবান হবে, সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন আমিনুল। তার মতে, ব্রাজিলের মত একটা দলের বিপক্ষে ম্যাচ হলে সেটা বাংলাদেশের মানুষের জন্য বড় একটি ঘটনা হবে এবং জাতীয় দলের জন্যও স্মরণীয় হয়ে থাকবে। তবে স্রেফ একটা ম্যাচ বাংলাদেশের ফুটবলে কোনো পরিবর্তন আসবে বলে মনে করেন না তিনি।

বিষয়: ব্রাজিলবাংলাদেশ ফুটবলব্রাজিল ফুটবলবাংলাদেশ ফুটবল ফেডারেশন
সর্বশেষ
  • ১

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ২

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৩

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

  • ৪

    সম্মিলিত ইসলামী ব্যাংক: তিন দিনে ২৬ হাজার গ্রাহক তুললেন কত টাকা

  • ৫

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

সম্পর্কিত
  • রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

  • হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

  • মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প

  • ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

    পশ্চিম ফিলিপাইনের পালাওয়ান দ্বীপের কাছে যাত্রীবাহী ফেরিতে অগ্নিকাণ্ডে অন্তত পাঁচজন নিহত এবং ৮০ জনের বেশি নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে দেশটির কোস্টগার্ড। স্থানীয় সময় বুধবার রাতে পালাওয়ানের কোরন এলাকার জলসীমায় এমভি জুন অ্যাস্টার ফেরিতে আগুন লাগে। খবর রয়টার্স।