Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

নির্বাচনে সেনা-সমর্থিত দলের বিজয়, মিয়ানমারে ক্ষমতায় আসছে কারা?

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ১৬: ৩০
নির্বাচনে সেনা-সমর্থিত দলের বিজয়, মিয়ানমারে ক্ষমতায় আসছে কারা?

মিয়ানমারে সাধারণ নির্বাচনে জয় পেয়েছে সেনাবাহিনী সমর্থিত দল ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি)। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে জানা যায়, গত বছরের ডিসেম্বর থেকে শুরু হওয়া তিন ধাপের এই ভোটগ্রহণ শেষে সামরিক জান্তা নিয়ন্ত্রিত গণমাধ্যম এই ফলাফল ঘোষণা করেছে।

Advertisement
Advertisement
Advertisement

নিম্নকক্ষের ২৬৩টি আসনের মধ্যে ২৩২টি এবং উচ্চকক্ষের এখন পর্যন্ত ঘোষিত ১৫৭টি আসনের মধ্যে ১০৯টিতে জয় পেয়েছে ইউএসডিপি। এবারের নির্বাচনে প্রায় ৫৫ শতাংশ ভোট পড়েছে। যা ২০১৫ বা ২০২০ সালের নির্বাচনের ৭০ শতাংশের তুলনায় অনেক কম।

অং সান সু চির দল এনএলডিসহ কয়েকটি রাজনৈতিক দলকে আগেই বিলুপ্ত ঘোষণা করায় তারা নির্বাচনে অংশ নিতে পারেনি। জাতিসংঘ, আসিয়ান এবং পশ্চিমা দেশগুলো এই নির্বাচনকে ‘প্রহসন’ বলে অভিহিত করেছে।

দেশটির সংবিধান অনুযায়ী, পার্লামেন্টের ২৫ শতাংশ আসন আগে থেকেই সেনাবাহিনীর জন্য সংরক্ষিত। ফলে নতুন সরকার গঠিত হলেও মূল ক্ষমতা সেনাবাহিনীর হাতেই থাকছে।

Advertisement
Advertisement
Advertisement

২০২১ সালে অং সান সু চির নির্বাচিত সরকারের থেকে ক্ষমতা দখল করেছিল সেনাবাহিনী। এরপর থেকে দেশটিতে গৃহযুদ্ধ চলছে এবং প্রায় ৩৬ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। অনেক এলাকায় যুদ্ধ চলায় ভোটগ্রহণ সম্ভব হয়নি। সমালোচকদের মতে, এই নির্বাচন ছিল মূলত সামরিক শাসনকে বৈধতা দেওয়ার একটি সাজানো প্রক্রিয়া।

আগামী মার্চ মাসে নতুন পার্লামেন্ট অধিবেশন ডেকে প্রেসিডেন্ট নির্বাচন করা হবে। অন্যদিকে, এপ্রিল মাসে নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের কথা রয়েছে। রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, জান্তা প্রধান মিন অং হ্লাইং নতুন সরকারেও গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন বলে ধারণা করা হচ্ছে।

বিষয়: পার্লামেন্টমিয়ানমারনির্বাচনজান্তাসেনাবাহিনীসংবিধান
সর্বশেষ
  • ১

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ২

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৩

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৪

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৫

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

সম্পর্কিত
  • এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    নারী এশিয়া কাপের অলিখিত নিয়ম হল, টুর্নামেন্ট জিততে হলে অন্তত একবার হলেও ভারতকে হারাতেই হবে। সাতবারের চ্যাম্পিয়ন দলটিকে হারিয়েই ৮ বছর আগে নিজেদের প্রথম ও একমাত্র এশিয়া কাপ জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। এবারের আসরে অবশ্য সেমিফাইনালেই সাক্ষাৎ হচ্ছে দুই দলের। শক্তি-সামর্থ্যে পিছিয়ে থাকা নিগার সুল

  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।