Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের শুল্ক ঠেকাতে ইইউর পাল্টা পদক্ষেপের প্রস্তুতি

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ১৩: ৩২
গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের শুল্ক ঠেকাতে ইইউর পাল্টা পদক্ষেপের প্রস্তুতি

গ্রিনল্যান্ড দখলের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য ইউরোপের আটটি দেশের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই শুল্ক ঠেকাতে কূটনৈতিক তৎপরতা জোরদারের বিষয়ে একমত হয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূতরা। সেইসঙ্গে শুল্কারোপ কার্যকর হলে পাল্টা পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

স্থানীয় সময় গতকাল রোববার এ নিয়ে আলোচনা করতে জরুরি বৈঠকে বসেন ইউরোপের নেতারা। বার্তা

এর আগে শনিবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প ঘোষণা দেন, “ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, ফিনল্যান্ড ও যুক্তরাজ্য থেকে আমদানি করা সব ধরনের পণ্যের ওপর আগামী ১ ফেব্রুয়ারি থেকে অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক কার্যকর হবে।”

ট্রাম্প আরও বলেন, “এ শুল্ক ১ জুন থেকে বেড়ে ২৫ শতাংশে পৌঁছাবে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে গ্রিনল্যান্ড কেনা নিয়ে কোনো চুক্তি না হওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে।”

Advertisement
Advertisement
Advertisement

এই পদক্ষেপকে ইইউর প্রধান দেশগুলো ‘ব্ল্যাকমেইল’ হিসেবে আখ্যা দিয়েছে। এই পরিস্থিতিতে আগামী বৃহস্পতিবার ব্রাসেলসে এক জরুরি শীর্ষ সম্মেলনে বিভিন্ন বিকল্প নিয়ে আলোচনা করতে যাচ্ছেন। আলোচনার সম্ভাব্য একটি পথ হলো-যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা ৯৩ বিলিয়ন ইউরো (১০৭ দশমিক ৭ বিলিয়ন ডলার) মূল্যের পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপ। ছয় মাসের স্থগিতাদেশ শেষে এই শুল্ক আগামী ৬ ফেব্রুয়ারি থেকে স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হতে পারে।

ট্রাম্পের শুল্কের খেলাতেও যেভাবে টিকে আছে বিশ্ব অর্থনীতিtrump maduro

আরেকটি বিকল্প হিসেবে বিবেচনায় রয়েছে এখন পর্যন্ত অব্যবহৃত 'অ্যান্টি-কোয়ার্সন ইনস্ট্রুমেন্ট' (এসিআই)। এর আওতায় সরকারি টেন্ডার, বিনিয়োগ ও ব্যাংকিং কার্যক্রমে যুক্তরাষ্ট্রের প্রবেশাধিকার সীমিত করা যেতে পারে। পাশাপাশি সেবা খাতে বাণিজ্য সংকুচিত করার বিষয়টিও আলোচনায় রয়েছে, যেখানে ডিজিটাল সেবাসহ ইইউর সঙ্গে বাণিজ্যে যুক্তরাষ্ট্র তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে।

ইইউর একটি সূত্র জানিয়েছে, এসিআইয়ের তুলনায় প্রাথমিক প্রতিক্রিয়া হিসেবে শুল্ক আরোপের প্যাকেজটিই বেশি সমর্থন পাচ্ছে। এসিআই নিয়ে সদস্য দেশগুলোর মধ্যে আপাতত 'মিশ্র প্রতিক্রিয়া' দেখা যাচ্ছে।

এদিকে, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (দাভোস) সম্মেলনে ইইউর আলোচনার গুরুত্বপূর্ণ বিষয় হবে এই কূটনৈতিক উদ্যোগ। ছয় বছরের মধ্যে প্রথমবারের মতো বুধবার সেখানে মূল ভাষণ দেওয়ার কথা রয়েছে ট্রাম্পের।

ইইউর কৌশল ব্যাখ্যা করে এক কূটনীতিক বলেন, “সব বিকল্পই খোলা রাখা হয়েছে। দাভোসে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হবে, এরপর নেতারা পরবর্তী পদক্ষেপ ঠিক করবেন।”

বিষয়: আমেরিকাশুল্কডোনাল্ড ট্রাম্পইউরোপীয় ইউনিয়নগ্রিনল্যান্ড
সর্বশেষ
  • ১

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ২

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৩

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৪

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৫

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।