Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ভারতে মোদি-বিরোধী জনপ্রিয় অভিনেতারই ভোটার আইডি বাতিল!

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১১ আগস্ট ২০২৬, ২২: ৪৮
ভারতে মোদি-বিরোধী জনপ্রিয় অভিনেতারই ভোটার আইডি বাতিল!
মোদি ও বিজেপি-বিরোধী ভারতীয় অভিনেতা প্রকাশ রাজ। ছবি: ফেসবুক

বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতি ও মুসলিম নিপীড়নের কড়া সমালোচক তিনি। ফেসবুক-ইনস্টাগ্রামে রিলসে তার এমন অনেক বক্তব্য আপনি হয়তো দেখেছেন। বলিউডে সিংহাম ও ওয়ান্টেডের মতো চলচ্চিত্রে খলনায়কের চরিত্রে দুর্দান্ত অভিনয় করে প্রশংসা কুড়ানো প্রকাশ রাজকে তার রাজনৈতিক দর্শনের জন্য ‘নায়ক’ মানেন অনেকে।

Advertisement
Advertisement
Advertisement

যে শহরে তার জন্ম, কর্ণাটক রাজ্যের সেই বেঙ্গালুরুতে ২০১৯ সালে লোকসভা নির্বাচনে সংসদ সদস্য পদে নির্বাচনও করেছিলেন প্রকাশ রাজ। তামিল, তেলেগু, বলিউড, মালায়লাম–বিভিন্ন ইন্ডাস্ট্রিতেই জনপ্রিয় এই অভিনেতার ভোটার আইডি কিনা বাতিল করে দিয়েছে ভারতের সরকার!

আজ মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিওবার্তায় এমনই দাবি করেছেন প্রকাশ রাজ। বলেছেন, ভোটার তালিকা নিয়ে নির্বাচন কমিশনের চলমান স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) প্রক্রিয়ায় তার নামটি বেঙ্গালুরু শহরের ভোটার তালিকা থেকে ‘ডিলিট’ করে দেওয়া হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement
মোদি জমানায় প্রশ্নবিদ্ধ ভারতের নির্বাচন কমিশনmodi bbc

গতকাল সোমবার ভারতের ইলেকশন কমিশন (ইসিআই) জানায়, চলমান এসআইআর প্রক্রিয়ায় কর্ণাটক রাজ্যের মোট ভোটারের মধ্যে প্রায় ১ লাখ ৯ হাজার ভোটার, শতকরা হিসাবে ১৯.৬৬ ভোটারের নাম বাদ পড়েছে। এই ভোটারদের এএসডিডিও (অনুপস্থিত, অন্য জায়গায় চলে যাওয়া, মৃত, নকল বা অন্য কোনো কারণে বাদ পড়ার সম্ভাবনা) তালিকায় দেখানো হচ্ছে। এই ভোটারদের অর্ধেকেরও বেশি কর্ণাটকের সবচেয়ে বড় শহর বেঙ্গালুরুর।

ভোটার তালিকা থেকে বাদ পড়তে না চাইলে এই ভোটারদের আগামী ২৩ সেপ্টেম্বরের মধ্যে আপত্তি জানিয়ে আবেদন করতে হবে। আবেদনের ভিত্তিতে যাচাই-বাছাইয়ের পর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী ২৭ অক্টোবর।

Fraand 😂😂 you may chose n deny voting rights of few citizens who may not elect you back to thrown.. but can you stop us from eventually bringing you down from your thrown #justasking pic.twitter.com/S8BpM3CNy0

— Prakash Raj (@prakashraaj) August 11, 2026

গতকাল নির্বাচন কমিশন এএসডিডিও তালিকা প্রকাশের পর আজ সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিওবার্তায় প্রকাশ রাজ বলেছেন, “আপনাদেরকে হাস্যকর একটা কথা বলতে এসেছি। আমি ওই ৬৫ লাখের একজন, যাদের নাম এসআইআরের পর বেঙ্গালুরু নির্বাচনী এলাকার ভোটার তালিকা থেকে মুছে ফেলা হয়েছে। (সরকারের দিক থেকে) দারুণ একটা কৌতুক, তাই না?”

১ মিনিট ৩৫ সেকেন্ডের শ্লেষাত্মক ভিডিওতে এরপর ৬১ বছর বয়সী এই অভিনেতা বুঝিয়ে দিয়েছেন, কেন এটাকে হাস্যকর কৌতুক বলছেন তিনি, “আমার জন্ম এই নির্বাচনী এলাকায়। এখানেই জীবন কেটেছে। স্কুল, কলেজ, থিয়েটার…সব এখানে। এবং আপনাদের সদয় জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, এই নির্বাচনী এলাকা থেকে একবার এমপি পদেও নির্বাচন করেছিলাম আমি। যা-ই হোক, কৌতুকটা দারুণ। গেইম অন!”

যন্তর মন্তরের আন্দোলন কি মোদির জন্য ‘অশনিসংকেত’?modi-ai

২০১৯ লোকসভা নির্বাচনে বেঙ্গালুরু সেন্ট্রাল কনস্টিটিউয়েন্সি থেকে স্বতন্ত্র্য প্রার্থী হিসেবে সংসদ সদস্য পদে নির্বাচন করে ২৮৯০৬ ভোট পেয়েছিলেন প্রকাশ রাজ, যা মোট ভোটের ২.৪১ শতাংশ। ভোটার আইডি ফিরে পেতে আইনি লড়াই চালিয়ে যাবেন জানিয়ে ভিডিওতে প্রকাশ রাজ বলেন, “দেখা যাক আমাকে এখন কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়! (অভিনয়ের ভঙ্গিতে চোখ পাকিয়ে) কী কী কাগজ দেখাতে হবে আমার ভোটার আইডি ফিরে পেতে!”

শেষে অবশ্য বিজেপিকে প্রচ্ছন্ন হুমকিও দিয়ে রেখেছেন সম্প্রতি দিল্লিতে ককরোচ জনতা পার্টির আন্দোলনে পূর্ণ সমর্থন দেওয়া এই তারকা, “…তবে ছোট্ট একটা কথা আছে! বন্ধু, হয়তো কখনো আপনাকে ভোট দেবে না, এমন অল্প কয়েকজন ভোটারের ভোট দেওয়ার অধিকার হয়তো আপনি আপনার ক্ষমতা দেখিয়ে কেড়ে নিলেন। কিন্তু আপনাকে ক্ষমতা থেকে নামিয়ে দেওয়া থেকে কি আমাদের আটকাতে পারবেন? জাস্ট আস্কিং!”

নরেন্দ্র মোদির অপরাজিত ভাবমূর্তি ভেঙে চুরমারmodi

তামিল, তেলেগু, কন্নড, মালায়লাম ও হিন্দিতে ৪০০-র বেশি চলচ্চিত্রে অভিনয় করা প্রকাশ রাজ ২০১৭ সালের ৫ সেপ্টেম্বর তার ঘনিষ্ঠ বন্ধু ও সাংবাদিক গৌরি লাঙ্কেশের হত্যাকাণ্ডের পর থেকে প্রকাশ্যে মোদি ও বিজেপির কড়া সমালোচনা করে আসছেন। ভারতের সংবাদমাধ্যম দ্য প্রিন্ট-এ এর আগে এক আলাপে বলেছিলেন, মোদির সমালোচনার পর থেকেই তাকে কার্যত বলিউড থেকে নির্বাসিত করা হয়েছে।

বিষয়: বলিউডঅভিনেতামোদিবিরোধীনরেন্দ্র মোদিবিজেপিভারতদক্ষিণ ভারতীয় সিনেমাবেঙ্গালুরুভোটার তালিকা হালনাগাদভোটাধিকার
সর্বশেষ
  • ১

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

  • ২

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

  • ৩

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ৪

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৫

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

সম্পর্কিত
  • মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

    রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

  • রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

  • হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

  • মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প