
বাংলাদেশের ভোটার হতে নির্বাচন কমিশনের সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত হতে একদিন সময় লাগবে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ২৭ ডিসেম্বর (২০২৫) দুপুরে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।

সংবাদ সম্মেলনে সাংবাদিকেরা ভোটার বৃদ্ধির কারণ জানতে চাইলে ইসি সচিব জানান, বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ, ব্যাপক প্রচারণা এবং নাগরিকদের উদ্বুদ্ধ করার ফলে এই বৃদ্ধি সম্ভব হয়েছে।

দাবি-আপত্তি শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ১ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত নতুন যুক্ত হয়েছে ১৩ লাখ ৪ হাজার ৮৮০ জন।