চরচা ডেস্ক

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে ইরান তাদের দেশের সব ধরনের খাদ্য ও কৃষিপণ্য রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। ইরানের আধা-সরকারি বার্তাসংস্থা তসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে এমনটাই জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। যুদ্ধকালীন পদক্ষেপ হিসেবে দেশটি এই নিষেধাজ্ঞা জারি করেছে।
ইরান সরকার একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল প্রকার খাদ্য ও কৃষিপণ্য রপ্তানি নিষিদ্ধ করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, “সরকার বর্তমানে জনগণের জন্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।”