
মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।
খুলনায় মাদক মামলায় দুই মাদক কারবারিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককেই পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।
আজ বৃহস্পতিবার খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মো. খুরশীদ আলম এ রায় ঘোষণা করেন।
রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী মো. শাহ আলম।
দণ্ডপ্রাপ্তরা হলেন- সদর থানা এলাকার আলতাপপোল লেন নাসির দেওয়ানের বাড়ির ভাড়াটিয়া সিরাজ খাঁ ও পুলিশ লাইনস পশ্চিম গলির পিন্টুর বাড়ির ভাড়াটিয়া হারুন অর রশিদ। দণ্ডপ্রাপ্ত আসামিরা রায়ের অগ্রিম খবর পেয়ে আদালত চত্বর থেকে পালিয়ে যায়।
আদালত সূত্র জানায়, ২০১৯ সালের ২৯ এপ্রিল বিকেল ৫টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে দুইজন মাদক কারবারী মিষ্টির প্যাকেটে ফেন্সিডিল নিয়ে জেলখানা ঘাট পার হচ্ছে। এমন খবর পেয়ে সেনের বাজারে অবস্থান নেয় পুলিশ। ৫টা ২০ মিনিটের দিকে ঘাট পার হয়ে আসা দুজন যাত্রীর গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাদের তল্লাশি চালানো হয়। সে সময় তাদের হাতে থাকা নেটের ব্যাগে ঝোলানো মিষ্টির প্যাকেট থেকে ১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের এসআই মুক্ত রায় চৌধুরী তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেন। এ ঘটনায় একই বছরের ২৫ জুন তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা শাখার এসআই মো. লায়েকুজ্জামান আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এতে তিনি সিরাজ খাঁ ও হারুন অর রশিদের নাম উল্লেখ করেন।

মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন
রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের
হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প