Advertisement Banner

হরমুজ দিয়ে তেলবাহী জাহাজ চলতে শুরু করেছে: ট্রাম্প

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
হরমুজ দিয়ে তেলবাহী জাহাজ চলতে শুরু করেছে: ট্রাম্প
ছবি: রয়টার্স

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ মধ্যপ্রাচ্যের হরমুজ প্রণালি দিয়ে আবারও তেলবাহী বাণিজ্যিক জাহাজ চলাচল শুরু হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘ সংঘাত ও অচলাবস্থার পর আজ সোমবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি এই তথ্য জানান।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, “হরমুজ প্রণালি দিয়ে আবারও জাহাজ চলাচল শুরু হয়েছে, যার মধ্যে অনেকগুলো জাহাজই জ্বালানি তেলে ভরপুর। এগুলো দক্ষিণ ‘হাইওয়ে’ ধরে এগিয়ে যাচ্ছে; যা সম্পূর্ণ নিরাপদ, সুরক্ষিত এবং দারুণ অবস্থায় রয়েছে।”

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধাবস্থা নিরসন এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে সুইজারল্যান্ডে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রক্রিয়া চলার মধ্যেই মার্কিন প্রেসিডেন্টের কাছ থেকে এই ইতিবাচক বার্তা এল।

বিশ্ববাজারে জ্বালানি তেল সরবরাহের অন্যতম প্রধান রুট হলো এই হরমুজ প্রণালি, যার ওপর দিয়ে বিশ্বের মোট তেল চাহিদার প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হয়। গত কয়েক মাসের সংঘাতের কারণে এই রুটে জাহাজ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল।

বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ ও স্বাভাবিকভাবে তেলবাহী জাহাজ চলাচল শুরু হওয়ার এই খবরে বৈশ্বিক তেলের বাজারে বড় ধরনের স্বস্তি ফিরতে পারে। ট্রাম্পের এই ঘোষণার পরপরই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমতে শুরু করেছে।

সম্পর্কিত