Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

গণভোটে কি শেরপুর-৩ আসনের ভোটারদের কোনো মত নেই

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২২: ৩৩
গণভোটে কি শেরপুর-৩ আসনের ভোটারদের কোনো মত নেই

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদলের (৫১) মৃত্যুতে এ আসনে নির্বাচন স্থগিত করা হয়েছে। এই কারণে স্থগিত রয়েছে এ আসনের গণভোট। তাতে করে গণভোটে নিজেদের মতামত জানাতে পারছেন না এ আসনের ৪,১৩,৩৭৭ ভোটার।

Advertisement
Advertisement
Advertisement

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন বৃহস্পতিবার জুলাই সনদ বাস্তবায়নে অনুষ্ঠিত হবে গণভোট। এইদিন আলাদা ব্যালটে ভোটাররা যে গণভোটে নিজের মত দেবেন, সেখানে সুনির্দিষ্ট করে খুব অল্প করে মাত্র চারটি বিষয় লেখা থাকবে। এই সনদ বাস্তবায়নে ভোটারদের সমর্থন আছে কি-না, সেই প্রশ্নে ‘হ্যা’ অথবা ‘না’ ভোট দেবেন ভোটাররা।

সংস্কার কমিশনের প্রতিবেদন, দফায় দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের পর গণভোটে মোট ৮৪টি সংস্কার প্রস্তাব অন্তর্ভুক্ত রয়েছে। আর এসব প্রস্তাবের মতোই আসলে গণভোট। তাতে ‘হ্যাঁ’ ভোট দিলে সংস্কারের পক্ষে মত দেওয়া হবে। আর তাতে ‘না’ মানে হচ্ছে সংস্কারের বিপক্ষে মতামত।

এই গণভোটে দেশের সব নাগরিক অংশ নিলেও বৃহস্পতিবার তাতে নিজেদের মতামত দিতে পারছেন না শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের ভোটারেরা।

Advertisement
Advertisement
Advertisement

এ ব্যাপারে জানতে চাইলে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ চরচাকে বলেন, “গণভোটের ব্যালটে সিরিয়াল নম্বর না থাকার বিষয়ে বিস্তারিত আমার জানা নেই, এই কর্মক্ষেত্রটি আমার অধীনে নয়। ব্যালট ব্যাপারে আমার কোনো ধারণা নাই।”

প্রার্থীর মৃত্যুতে আইন অনুযায়ী শেরপুর-৩ আসনে গণভোট ও সংসদ নির্বাচনের ভোট স্থগিত থাকবে বলে জানান আব্দুর রহমানেল মাছউদ। এ কমিশনার বলেন, “২৯৯ আসনের গণভোটের ফলাফল দেওয়া হবে। এমনও হতে পারে, শেরপুরের আসনটিতে আর নির্বাচন আয়োজনের প্রয়োজনই পড়ছে না।”

এর ব্যাখ্যায় তিনি বলেন, “হ্যাঁ ও না ভোটের জয় পরাজয়ের ব্যবধান শেরপুর-৩ আসনের মোট ভোটারের চেয়ে বেশি হতেও পারে। জয় পরাজয়ের ব্যবধান যদি ৫ থেকে ২০ লাখের মতো হয়, তাহলে ব্যবধান তো ওই আসনের মোট ভোটারের সংখ্যাই ছাড়িয়ে যাবে।”

বিষয়টি নিয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ও ইসির সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলী চরচাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “নির্বাচন আসলে দুইটা। একটি আরেকটির অংশ নয়; আলাদা আলাদা নির্বাচন। সংসদ নির্বাচন বন্ধ হয়ে গেলেও তো গণভোট থাকার কথা। নির্বাচন স্থগিত করলে কি গণভোট স্থগিত হয়ে যায়? এটা কিন্তু পরিষ্কার করা হয়নি।”

জেসমিন টুলী বলেন, “২৯৯ আসনে গণভোট হয়ে গেলে পরে তো আর এটার গুরুত্ব থাকছে না। তার মানে পরে নেওয়ারও তো কোনো সুযোগ নেই। এ কারণে এখানে শুধু সংসদ নির্বাচন বন্ধ করা হলেও গণভোট রাখা উচিত ছিল।”

বিষয়: শেরপুরসংস্কারনির্বাচনগণভোটত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকমিশনার
সর্বশেষ
  • ১

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ২

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৩

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৪

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৫

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

সম্পর্কিত
  • এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    নারী এশিয়া কাপের অলিখিত নিয়ম হল, টুর্নামেন্ট জিততে হলে অন্তত একবার হলেও ভারতকে হারাতেই হবে। সাতবারের চ্যাম্পিয়ন দলটিকে হারিয়েই ৮ বছর আগে নিজেদের প্রথম ও একমাত্র এশিয়া কাপ জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। এবারের আসরে অবশ্য সেমিফাইনালেই সাক্ষাৎ হচ্ছে দুই দলের। শক্তি-সামর্থ্যে পিছিয়ে থাকা নিগার সুল

  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।