Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবিনা ও রোকেয়াকে

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২২ জুন ২০২৬, ১৬: ০৫
নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবিনা ও রোকেয়াকে

পৃথক দুটি মামলায় নতুন করে সাবেক সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিন ও কাফরুল থানা মহিলা লীগের সভাপতি রোকেয়া জামালকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

Advertisement
Advertisement
Advertisement

আজ সোমবার পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, মিরপুর মডেল থানার একটি হত্যাচেষ্টা মামলায় সাবিনা আক্তার তুহিনকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা এসআই মো. আহসান সোহেল সৌরভ। অন্যদিকে একই থানার একটি হত্যা মামলায় রোকেয়া জামালকে গ্রেফতার দেখানোর আবেদন করেন এসআই কবির হোসেন।

এর আগে আবেদন দুটি শুনানির জন্য দিন ধার্য করা হয় এবং সোমবার আসামিদের আদালতে হাজির করা হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষ গ্রেপ্তার দেখানোর পক্ষে যুক্তি উপস্থাপন করে। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী মোরশেদ হোসেন শাহীন আবেদনের বিরোধিতা করেন।

Advertisement
Advertisement
Advertisement
পিকে হালদারের সহযোগী অভিজিতের ৭ বছরের কারাদণ্ডadalot-karagar

সাবিনা আক্তার তুহিনকে গ্রেপ্তার দেখানো মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট মিরপুর-১৪ এলাকার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে আন্দোলন চলাকালে মিলন পান্না গুলিবিদ্ধ হন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে তিনি গত বছরের ২৫ সেপ্টেম্বর আদালতে মামলা দায়ের করেন।

অন্যদিকে রোকেয়া জামালকে গ্রেপ্তার দেখানো হত্যা মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ৪ আগস্ট মিরপুর-১০ এলাকায় গুলিবিদ্ধ হন মো. শাকিল। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন থাকার পর ৭ আগস্ট তার মৃত্যু হয়। পরে এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়। ওই মামলার সন্দিগ্ধ আসামি হিসেবে রোকেয়া জামালকে গ্রেপ্তার দেখানো হয়।

তদন্তের স্বার্থে দুই আসামিকে সংশ্লিষ্ট মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে বলে আদালতে আবেদনে উল্লেখ করা হয়।

বিষয়: মামলাঅপরাধআদালতআইন–আদালত
সর্বশেষ
  • ১

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ২

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৩

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৪

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

  • ৫

    ‘২৪ ঘণ্টা হল খোলা চাই, এইখানে একটা মিসলিডিং আছে’

সম্পর্কিত
  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

  • ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে দুই ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় মহাখালীর এসকেএস শপিং মলের পেছনে পুরোনো ভবনের আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় ধানমন্ডি ২৭-এ অ্যাপেক