
মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।
চরচা ডেস্ক

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক চলাচলের জন্য নতুন একটি রুটের মানচিত্র তৈরিতে ইরান ও ওমান একমত হয়েছে। কয়েক সপ্তাহের আলোচনা শেষে দুই দেশ এই সমঝোতায় পৌঁছেছে। তবে আনুষ্ঠানিকভাবে চুক্তিটি এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছে তেহরান।
রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম দেফা প্রেসকে এসব তথ্য নিশ্চিত করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।
বাঘাই বলেন, প্রায় তিন মাস আগে কৌশলগত এই জলপথ নিয়ে ইরান ও ওমান আলোচনা শুরু করে। গত তিন সপ্তাহে আলোচনা আরও জোরদার হয় এবং শেষ পর্যন্ত জাহাজ চলাচলের পথ নিয়ে সমঝোতা হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে প্রতিরক্ষা, নিরাপত্তা ও পরিবেশবিষয়ক কর্মকর্তাদের সমন্বয়ে এই পরিকল্পনা তৈরি করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
তবে দুই দেশের মধ্যে এখনো কিছু বিষয় নিয়ে আলোচনা চলছে। চূড়ান্ত ঘোষণা কীভাবে দেওয়া হবে, সেটিও আলোচনার মধ্যে রয়েছে বলে জানান বাঘাই। তিনি বলেন, এটি ইরান ও ওমানের মধ্যে একটি স্বাধীন চুক্তি। এর লক্ষ্য হলো হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিরাপদ করা এবং একই সঙ্গে দুই দেশের সার্বভৌমত্ব বজায় রাখা।
তবে বাঘাই স্পষ্ট করে বলেন, হরমুজ প্রণালিতে পুরোপুরি নিরাপত্তা ফিরিয়ে আনা এবং স্বাভাবিক বাণিজ্যিক জাহাজ চলাচল শুরু করা নির্ভর করছে যুক্তরাষ্ট্রের পদক্ষেপের ওপর। তার দাবি, যুক্তরাষ্ট্রকে সামরিক হুমকি ও নৌ অবরোধ বন্ধ করতে হবে এবং গত দুই মাসে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গের জন্য ক্ষতিপূরণ দিতে হবে।
ইরান ও যুক্তরাষ্ট্রের সমঝোতার অংশ হিসেবেই ইরান ও ওমানের এই আলোচনা শুরু হয়েছিল। তবে তেহরান বারবার বলেছে, হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দেওয়ার সিদ্ধান্ত নিতে হলে যুক্তরাষ্ট্রকে আগে তাদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে হবে।

মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন
রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের
হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প