Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ সেপ্টেম্বর, ২০২৬
১১ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ সেপ্টেম্বর, ২০২৬
১১ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

চাঁপাইনবাবগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬, ১৫: ৪৯
চাঁপাইনবাবগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত
পদ্মার পানি বাড়ায় চাঁপাইনবাবগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত। ছবি: বাসস

উজান থেকে নেমে আসা ঢলে চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীর পানির স্তর সতর্কসীমার মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে। গত সাত দিন ধরেই টানা পানি বেড়েছে পদ্মা নদীতে। এর ফলে জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন।

Advertisement
Advertisement
Advertisement

আজ শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস।

নদীর পানি বেড়ে যাওয়ায় তীরবর্তী সদর উপজেলার শাহজাহানপুর, আলাতুলি ও নারায়নপুর ও শিবগঞ্জ উপজেলার পাঁকা, উজিরপুর ও দুর্লভপুর ইউনিয়নের নিম্নাঞ্চলের বেশ কিছু এলাকায় পানিবন্দি হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ। অনেকেই আবার বাড়ি-ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছেন।

এদিকে, পানির স্তর বিপৎসীমা অতিক্রম করার আশঙ্কা নেই বলে জানিয়েছে জেলা পানি উন্নয়ন বোর্ড। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় নদীটির পানি ১১ সেন্টিমিটার বেড়েছে।

Advertisement
Advertisement
Advertisement

পানি বাড়ার সঙ্গে সঙ্গে প্লাবিত হয়েছে কৃষিজমিও। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জেলার বিভিন্ন এলাকায় প্রায় ৩৬২ হেক্টর জমির আমন-আউশ ধান, গ্রীষ্মকালীন পেঁয়াজ ও শাকসবজি পানিতে তলিয়ে গেছে। পাশাপাশি গবাদিপশু নিয়েও বিপাকে পড়েছেন পানিবন্দী এলাকার বাসিন্দারা।

নেপাল: বন্যায় নিহত বেড়ে ১২৫২, নিখোঁজ ৪ হাজারের বেশিnapel

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আতিকুল ইসলাম বলেন, “পানিতে তলিয়ে যাওয়া জমির মধ্যে আমন-আউশ ধান, গ্রীষ্মকালীন পেঁয়াজ ও বিভিন্ন ধরনের শাক-সবজির আবাদ রয়েছে।”

জেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, সদর ও শিবগঞ্জ উপজেলায় প্রায় ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠান প্লাবিত হয়েছে। পানি ওঠায় এসব প্রতিষ্ঠানে আপাতত পাঠদান বন্ধ রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, পদ্মা নদীর বিপৎসীমা ২২ দশমিক ৫ মিটার। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় নদীর পানি বিপৎসীমার ৩৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। শুধু পদ্মা নয়, জেলার অন্য দুই বড় নদী মহানন্দা ও পুনর্ভবা নদীর পানিও বাড়ছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম আহসান হাবীব বলেন, “বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী আজ শুক্রবার পর্যন্ত জেলার নদ-নদীর পানি বাড়তে পারে। এরপর পানি কমার সম্ভাবনা রয়েছে।”

বিষয়: প্লাবিতবন্যাচাঁপাইনবাবগঞ্জপানি
সর্বশেষ
  • ১

    ‘আমরা জেনারেশন নাইন ইলাভেন’

  • ২

    গুলশানে আওয়ামী লীগের মিছিল থেকে আটক ২

  • ৩

    পাবনায় জমে থাকা পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

  • ৪

    হুতিদের ওপর হামলা চালাতে আমেরিকার দ্বারস্থ সৌদি যুবরাজ, ট্রাম্পের প্রত্যাখান

  • ৫

    ১০ বছরের মধ্যে মানবজাতিকে ধ্বংস করে দেবে এআই!

সম্পর্কিত
  • গুলশানে আওয়ামী লীগের মিছিল থেকে আটক ২

    গুলশানে আওয়ামী লীগের মিছিল থেকে আটক ২

    রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থেকে দুজনকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে গুলশান ৩ নম্বর সড়কে কেএফসির গলিতে এ ঘটনা ঘটে। মিছিল চলাকালে দুটি ককটেল বিস্ফোরণও ঘটেছে।

  • পাবনায় জমে থাকা পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

    পাবনায় জমে থাকা পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

    পাবনা সদর উপজেলার দাশপাড়া গ্রামে শুক্রবার দুপুরে বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। বার্তা সংস্থা ইউএনবি জানায়, মৃতদের মধ্যে দুজন ভাই-বোন। মৃত শিশুরা হলো—পাবনা সদর উপজেলার দাশপাড়া গ্রামের আশরাফুল ইসলামের ছেলে খালিদ হোসেন (৮) ও ম

  • হুতিদের ওপর হামলা চালাতে আমেরিকার দ্বারস্থ সৌদি যুবরাজ, ট্রাম্পের প্রত্যাখান

    হুতিদের ওপর হামলা চালাতে আমেরিকার দ্বারস্থ সৌদি যুবরাজ, ট্রাম্পের প্রত্যাখান

    ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে বিমান হামলা চালানোর জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ জানিয়েছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। তবে সৌদি যুবরাজের এই অনুরোধ প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস-এর বরাতে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়ে

  • ১০ বছরের মধ্যে মানবজাতিকে ধ্বংস করে দেবে এআই!

    ১০ বছরের মধ্যে মানবজাতিকে ধ্বংস করে দেবে এআই!

    হুবিঙ্গারের মতে, শীর্ষ প্রতিষ্ঠানগুলো চেষ্টা চালালেও সুপারইন্টেলিজেন্স সুরক্ষায় এখনও কার্যকর কোনো নীতিমালা বা সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি করতে পারেনি। অতীতে ওপেনএআই, অ্যানথ্রপিক ও মেটা জানিয়েছে যে তাদের স্বাধীন এআই এজেন্টগুলো ইতিমধ্যেই বেশ কিছু সাইবার হামলার সঙ্গে যুক্ত ছিল।