Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

শ্যাম্পেনের আতশবাতি থেকেই কি সুইজারল্যান্ডের বারে ৪০ জনের প্রাণহানি?

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ১১: ২৬
শ্যাম্পেনের আতশবাতি থেকেই কি সুইজারল্যান্ডের বারে ৪০ জনের প্রাণহানি?

সুইজারল্যান্ডের ক্রানস-মন্টানা এলাকায় একটি স্কি রিসোর্টের বারে খ্রিষ্টীয় নববর্ষের অনুষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৪০ জনের মৃত্যু ও আরও ১১৯ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। শ্যাম্পেনের বোতলে লাগানো আতশবাতি (স্পার্কলার্স) ছাদের খুব কাছে চলে যাওয়ায় এ আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে দেশটির কর্তৃপক্ষ। খবর বিবিসির।

Advertisement
Advertisement
Advertisement

স্থানীয় সময় গত বুধবার দিবাগত রাত দেড়টার দিকে ক্রানস-মন্টানার ওই স্কি রিসোর্টে বিস্ফোরণ থেকে আগুন ছড়িয়ে পড়ে। এ ঘটনায় তদন্তের অগ্রগতি নিয়ে তথ্য প্রকাশ করেছে দেশটির কর্তৃপক্ষ।

গতকাল শুক্রবার এক সংবাদ সম্মেলনে ভালিয়াস অঞ্চলের অ্যাটর্নি জেনারেল বিয়াত্রিস পিলুদ জানান, আগুনের উৎস নিয়ে একাধিক সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, শ্যাম্পেনের বোতলে থাকা জ্বলন্ত মোমবাতি বা আতশবাতি ছাদের খুব কাছে চলে গিয়েছিল। সেখান থেকেই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।

বারটির এক মালিকের ভাষ্যমতে, প্রতিষ্ঠানটি গত ১০ বছরে তিনবার পরিদর্শন করা হয়েছিল এবং সবকিছু বিধি অনুযায়ী চলছিল।

Advertisement
Advertisement
Advertisement
মেক্সিকোতে ৬.৫ মাত্রার ভূমিকম্প, নিহত ২earthquake-mexico-car

অগ্নিকাণ্ডে মারা যাওয়া ৪০ জনের পরিচয় নিশ্চিত করার কাজ এখনো চলছে। পুলিশ কমান্ডার ফ্রেদেরিক গিসলার বলেন, ‘এটাই আমাদের অগ্রাধিকার।’

গিসলার জানান, আহত ব্যক্তিদের মধ্যে ১১৩ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তাদের মধ্যে ৭১ জন সুইজারল্যান্ডের নাগরিক। অন্যদের মধ্যে ফ্রান্সের ১৪ জন, ইতালির ১১ ও সার্বিয়ার ৪ জন নাগরিক রয়েছেন।

ভালিয়াস অঞ্চলের প্রেসিডেন্ট ম্যাথিয়াস রেনার্ড জানান, গুরুতর দগ্ধ প্রায় ৫০ জনকে চিকিৎসার জন্য ইউরোপের বিভিন্ন উন্নত বার্ন সেন্টারে পাঠানো হয়েছে। তাদের মধ্যে ১৯ বছর বয়সী ফরাসি ফুটবলার তাহিরিস দস সান্তোসও রয়েছেন। তার ক্লাবের কর্তৃপক্ষ বলেছে, সান্তোসকে চিকিৎসার জন্য উড়োজাহাজে করে জার্মানি নেওয়া হয়েছে।

এদিকে আগুন লাগার সময় বারের ভেতরে ঠিক কতজন ছিলেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে এর ধারণক্ষমতা ছিল ৩০০ জনের। ৯ জানুয়ারি ক্রানস-মন্টানায় অগ্নিকাণ্ডে মৃত ব্যক্তিদের স্মরণে ‘জাতীয় শোক’ পালনের ঘোষণা দেওয়া হয়েছে।

বিষয়: আগুনআগুনে পুড়ে মৃত্যুঅগ্নিকাণ্ডতদন্তমৃত্যুসুইজারল্যান্ড
সর্বশেষ
  • ১

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ২

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৩

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৪

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৫

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।